
সাধারণত পুরুষেরা নারীর লিপস্টিক ব্যবহারে হইরই না করলেও ডাক্তারেরা হই রই করছেন সেই ২০০৭ সাল থেকে। ২০০৭ এ প্রথম লিপস্টিকের দূষণ টের পাওয়ার পর থেকে এর পিছে লেগেছেন ডাক্তার –গবেষণাকারীরা। নানান পরীক্ষায় লিপস্টিকে লেডের উপস্থিতির কথা এসেছে, যা মানব শরীরে প্রচলিত লেডের রোগ তৈরি করে। যদিও প্রসাধনী ইন্ডাস্ট্রি বারবার বলেছেন যে লেডের এই পরিমাণ খুবই নগণ্য এবং এর তেমন ভূমিকা নেই। তবে গবেষক ডঃ হ্যাঁমণ্ড এর নতুন পরীক্ষার ফলাফলে এসেছে আরও নতুন কিছু তথ্য। তিনি লিপস্টিকে ক্যাডমিয়াম, অ্যালুমিনিয়াম, টাইটেনিয়াম, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, কপার এবং নিকেলের অস্তিত্ব পেয়েছেন আট ধরনের লিপস্টিক ব্রান্ডের পণ্যের মাঝে। এদের মাঝে অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়ামের উপস্থিতি সর্বাধিক বেশী। এদের মাঝে শুধু অ্যালুমিনিয়ামই থাকে ৫০০০ পি পি এম, যেখানে লেড থাকে মাত্র .৩৫৯ পি পি এম।
গবেষকরা বলছেন যে লিপস্টিক ব্যবহারের খারাপ দিকটা একদিনেই চোখে পড়বে না। এর ফল মূলত সুদূরপ্রসারি। লিপস্টিক ব্যবহারের ফলে এই সব খনিজ পদার্থ সরাসরি মানব দেহে প্রবেশ করে মুখের মধ্যে, দীর্ঘদিন এভাবে থেকে শরীরে জমা হয়ে এই সব অতিরিক্ত খনিজের প্রভাব ফেলতে শুরু করে ধীরে ধীরে। একসময় এই সব খনিজ সম্পর্কিত রোগগুলো প্রকাশিত হতে শুরু করে কিন্তু সমাধান আর তেমন থাকে না। তাই দৈনিক ২০ বার ব্যবহার না করে বরং ধীরে ধীরে সরে আসুন না এই সব নকল থেকে। আয়নায় ভালভাবে চেয়ে দেখুন আপনি এমনিতেই বেশী আকর্ষণীয়, অনেক বেশী সুন্দর।
তথ্যসুত্র – নিউইয়র্ক টাইমস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন