মঙ্গলবার, ২০ মে, ২০১৪

ভাসমান মশজিদ! এই মসজিদটিকে যে কারণে ভাসমান মসজিদ বলা হয় সেটা হলো, মসজিদটির তিনভাগের একভাগ আটলান্টিক মহাসাগরের ওপর অবস্থিত। দূরের কোনো জাহাজ থেকে দেখলে মনে হয় ঢেউয়ের বুকে যেন মসজিদটি দুলছে আর মুসল্লিরা যেন নামাজ পড়ছেন পানির উপর। ১৯৮৭ সালে ২৫ হাজার শ্রমিকের দিনরাত পরিশ্রমের ফসল এই মসজিদটি। প্রায় সাত বছর সময় লেগেছিল মসজিদটি তৈরি করতে। মসজিদটির নির্মাণ কাজ করেছেন ফরাসি কোম্পানি বয়গিসের প্রকৌশলীরা। আর এর নকশা তৈরি করেছিলেন বাদশা হাসানের ফরাসি স্থপতি মিশেল পিনচিউ। বিলাসবহুল এ মসজিদটি নির্মাণ করতে ব্যয় হয়েছে তৎকালীন ৮০ কোটি ডলার। যা বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫ হাজার ৬০০ কোটি টাকা।
জানা যায়, মসজিদটি কিন্তু ছোটখাটো নয়। ২২.২৪ একর জায়গার ওপর অবস্থিত। এখানে প্রায় ১ লাখ মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারেন। এর মিনারের উচ্চতা ২০০ মিটার। আর মেঝে থেকে ছাদের উচ্চতা ৬৫ মিটার। মসজিদ এলাকার আশপাশে সাজানো আছে ১২৪টি ঝরনা এবং ৫০টি ক্রিস্টালের ঝাড়বাতি দিয়ে। ২৫০০ পিলারের ওপর স্থাপিত এ মসজিদের ভেতরের পুরোটাই টাইলস বসানো। শুধু তাই নয়, কোথাও কোথাও আবার সোনার পাত দিয়ে মোড়া। এ মসজিদের মূল ভবনের সঙ্গেই রয়েছে লাইব্রেরি, কোরআন শিক্ষালয়, ওজুখানা এবং কনফারেন্স রুম। আর মসজিদের ছাদটি প্রতি ৩ মিনিট পরপর যান্ত্রিকভাবে খুলে যায়। ফলে মসজিদের ভেতরে প্রাকৃতিক আলো ও মুক্ত বাতাস প্রবেশ করতে পারে। তবে বৃষ্টির সময় ছাদটি খোলা হয় না। তবে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় ১৯৮৭ সালের আগস্টে। প্রায় ২৫ হাজার শ্রমিক ও কারুশিল্পীর দিনে দুই শিফট শ্রমের ফলে প্রায় সাত বছরে নির্মিত হয় এ মসজিদ। মসজিদটির উদ্বোধন করা হয় ১৯৯৩ সালের ঈদে মিলাদুন্নবী (সা.)-এর দিনে।
মসজিদটি এতই বড় যে, এর মূল কাঠামোর ভেতরে পৃথিবীর সবচেয়ে বড় গির্জা সেন্ট পিটার্সকেও অনায়াসে বসিয়ে দেওয়া যাবে.

শনিবার, ১০ মে, ২০১৪

ত্বকের যেকোন দাগ দূর হবে।

ব্রণ হয় সাধারণত ত্বকে জমে থাকা ধূলা-ময়লার প্রভাবে, হরমোনের পরিবর্তনের কারণে অথবা ভিটামিনের অভাব কিংবা অতিরিক্ত তৈলাক্ত খাবার গ্রহণের ফলে। ব্রণ হলে দাগ পড়ে সৌন্দর্যে খানিকটা ভাটা পড়ে।

যাহোক, এ কথা জেনে রাখুন, ব্রণ দূর করে আপনার সৌন্দর্য্য বাড়িয়ে দিতে পারে আপনার হাতের নাগালে থাকা উপকারী সবজি- আলু।

জেনে নিন কিভাবে ব্যবহারবিধি।

একটানা একমাস আলু ও নিমপাতা একসঙ্গে বেটে ত্বকে লাগাবেন। এতে ত্বকে ব্রণ উঠবে না, আর ব্রণের দাগ থাকলে দূর হয়ে যাবে।

সপ্তাহে ৩ দিন কাঁচা হলুদ ও আলু একসঙ্গে বেটে ত্বকে লাগালে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।

এছাড়া রোদে পুড়ে যাওয়া ত্বকে আলু গোল গোল করে কেটে কিংবা আলু ব্লেন্ডারে দিয়ে বা শিল পাটায় বেটে রস ত্বকে লাগালে ত্বকের যেকোন দাগ দূর হবে। - 

শুক্রবার, ৯ মে, ২০১৪

কোন নবী কোন দেশে এসেছিলেন ??


আপনার
যদি না জানা থাকে তাহলে জেনে নিন!!
1.আদম (আ.) -শ্রীলংকা
2.নূহ (আ.) -জর্ডান
3.শোয়াইব (আ.) -সিরিয়া
4.সালেহ (আ.) -লেবানন
5.ঈব্রাহীম (আ.) -ইরাক
6.ইসমাঈল (আ.) -সৌদি আরব
7.ইয়াকুব (আ.) -ফিলিস্তিন
8.হযরত মুসা(আঃ)- .মিশর।
9.ইয়াহ ইয়া (আ.) -ফিলিস্তিন
10.জাকারিয়া (আ.) -ফিলিস্তিন
12.ইসহাক (আ.) -ফিলিস্তিন
13.ইউসুফ (আ.) -ফিলিস্তিন
14.লুত (আ.) -জর্ডান+ইরাক
15.আইয়ুব (আ.) -জর্ডান
16.হুদ (আ.) -ইয়েমেন
17.মুহাম্মদ (সা.) -সৌদি আরব তথা বিশ্ববাসীর জন্য রহমত স্বরুপ।

যৌন ইচ্ছা বাড়ায় যে ২০টি খাবার

১) দুধ
বেশি পরিমাণ প্রাণিজ-ফ্যাট আছে এ ধরনের প্রাকৃতিক খাদ্য আপনার যৌনজীবনের উন্নতি ঘটায়। যেমন, খাঁটি দুধ, দুধের সর, মাখন ইত্যাদি। বেশিরভাগ মানুষই ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলতে চায়। কিন্তু আপনি যদি শরীরে সেক্স হরমোন তৈরি হওয়ার পরিমাণ বাড়াতে চান তাহলে প্রচুর পরিমাণে ফ্যাট জাতীয় খাবারের দরকার। তবে সগুলিকে হতে হবে প্রাকৃতিক এবং স্যাচুরেটেড ফ্যাট।
২) ঝিনুক
আপনার যৌনজীবন আনন্দময় করে তুলতে ঝিনুক খাদ্য হিসেবে খুবই কার্যকরী। ঝিনুকে খুব বেশি পরিমানে জিঙ্ক থাকে। জিঙ্ক শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে এবং লিবিডো বা যৌন-ইচ্ছা বাড়ায়। ঝিনুক কাঁচা বা রান্না করে যে অবস্থাতেই খাওয়া হোক, ঝিনুক যৌনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৩) অ্যাসপারাগাস
আপনার যৌন ইচ্ছা বাড়াতে চাইলে যেসব প্রাকৃতিক খাবার শরীরে হরমোনের ভারসাম্য ঠিক রাখে সেগুলি খাওয়া উচিৎ। যৌনতার ক্ষেত্রে সবসময় ফিট থাকতে চাইলে অ্যাসপারাগাস খেতে শুরু করুন।
৪) কলিজা
অনেকেই কলিজা খেতে একদম পছন্দ করে না। কিন্তু আপনার যৌন জীবনে খাদ্য হিসেবে কলিজার প্রভাব ইতিবাচক। কারণ, কলিজায় প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। আর এই জিঙ্ক শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বেশি পরিমাণে রাখে। যথেষ্ট পরিমাণ জিঙ্ক শরীরে না থাকলে পিটুইটারি গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয় না। পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোন নিঃসৃত হয় তা টেস্টোস্টেরন তৈরি হওয়াতে সাহায্য করে। তাছাড়া জিঙ্ক এর কারণে আরোমেটেস এনজাইম নিঃসৃত হয়। এই এনজাইমটি অতিরিক্ত টেস্টোস্টেরোনকে এস্ট্রোজেনে পরিণত হতে সাহায্য করে। এস্ট্রোজেনও আপনার যৌনতার জন্য প্রয়োজনীয় একটি হরমোন।
৫) ডিম
ডিম সারা দুনিয়াতেই উর্বতার প্রতীক হিসাবে চালু আছে। কিন্তু খাদ্য হিসাবে ডিম আপনার যৌন সামর্থ্য বাড়াতে ব্যাপক ভূমিকা রাখে। ডিমে প্রচুর পরিমাণে বি-ফাইভ, বি-সিক্স থাকে। বি-ফাইভ এবং বি-সিক্স হরমোন লেভেলের ভারসাম্য রক্ষা করে এবং ক্লান্তি দূর করে।
৬) ক্যাভিয়ার
ক্যাভিয়ারেও ডিমের মত বি-ফাইভ এবং বি-সিক্স ভিটামিন থাকে।
৭) কলা
কলাতে প্রচুর পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি এবং ব্রুমাইল্ড এনজাইম থাকে। এইসব উপাদান যৌন আসক্তি বাড়ায়।
৮) মিষ্টি আলু
মিষ্টি আলু শুধু শর্করার ভালো বিকল্পই না, মিষ্টি আলু খুব ভালো ধরনের একটি ‘সেক্স’ ফুড। আপনার শরীর কোনো সবজিতে বিটা-ক্যারোটিন পেলে তা ভিটামিন-এ তে রূপান্তরিত করে। এই ভিটামিন-এ নারীদের যোনি এবং ইউটেরাসের আকার ভালো রাখে। তাছাড়া এটা সেক্স হরমোন তৈরিতেও সহায়তা করে।
৯) কফি
কফি আপনার যৌন ইচ্ছা বাড়ানোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কফিতে যে ক্যাফেইন থাকে তা আপনার যৌনতার মুড ঠিক রাখে।
১০) চকোলেট
চকোলেট স্বাদ আপনাকে আনন্দে থাকতে সাহায্য করে। চকোলেটে থিওব্রোমাইন নামে এক ধরনের কেমিক্যাল থাকে। এই এলকালয়েড জাতীয় যৌগটি ক্যাফেইনের মত কাজ করে। এই যৌগের কারণে সেরেটোনিন তৈরি হয়। এই সেরেটোনিন আপনার যৌন ইচ্ছার জন্য দরকারী।
১১) কুমড়ার বীচি
কুমড়ার বীচি জিঙ্ক-এর অন্যতম সেরা প্রাকৃতিক উৎস। এই জিঙ্ক টেস্টোস্টেরোনের মাত্রা বাড়ায়। আপনার যৌন ইচ্ছা বাড়ানোতে কুমড়ার বীচির কার্যকারিতা অনেক।
১২) ট্রাফল (একধরনের ছত্রাক)
ট্রাফলে পুরুষের যৌন হরমোনের মত একধরনের উপাদান থাকে। কিছু কিছু খাবারে ট্রাফলের এই বিশেষ কেমিক্যাল ব্যবহার করা হয়। যার ফলে, নারীদের পুরুষের প্রতি লিবিডো বা যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। যেমন ম্যাশড পটেটোতে ট্রাফলের ব্যবহার করা হয়।
১৩) জয়ফল
ভারতীয় গবেষকদের মতে, জয়ফল থেকে এক ধরনের কামোদ্দীপক যৌগ নিঃসৃত হয়। সাধারণভাবে এই যৌগটি স্নায়ুর কোষ উদ্দীপিত করে এবং রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে আপনার যৌন ইচ্ছা বৃদ্ধি পায়। আপনি কফির সাথে মিশিয়ে জয়ফল খেতে পারেন, তাহলে দুইটির কাজ একত্রে পাওয়া সম্ভব।
১৪) সূর্যমুখীর বীজ
ওটমিল এবং কুমড়ার বীচির মত সূর্যমুখীর বীজ হরমোন বাড়াতে সাহায্য করে। ফলে আপনার যৌন আকাঙ্ক্ষাও বাড়ে। সূর্যমূখীর বীজে যে তেল থাকে তা এই কাজটি করে।
১৫) মাছ
ফ্যাটযুক্ত মাছ আপনার যৌন ইচ্ছা বাড়ায়। বিশেষ করে সামুদ্রিক মাছ। যেমন, হেরিং মাছ, ট্রাউট, সার্ডিন, টুনা ইত্যাদি মাছে ওমেগা থ্রি ফ্যাটি এসিড থাকে। এই কারণে যাদের লিবিডো কম আছে তারা মাছের তেল বা ফিশ-অয়েল সম্পূরক খাদ্য হিসাবে ব্যবহার করতে পারেন।
১৬) চীনা বাদাম
চীনা বাদামে প্রচুর জিঙ্ক থাকে। এই জিঙ্ক শুক্রাণুর সংখ্যা বাড়ায় এবং শক্তিশালী শুক্রাণু তৈরি করে। জিঙ্ক কম থাকলে শরীরে শতকরা ৩০ ভাগ কম বীর্য তৈরি হয়। যারা খাদ্যের মাধ্যমে শরীরে কম জিঙ্ক গ্রহণ করে তাদের বীর্য এবং টেস্টোস্টেরনের ঘনত্ব দুটিই কমে যায়।
১৭) শিমের বিচি
সীমের বীচিতে প্রচুর ফাইটোস্ট্রোজেন থাকে। এটা আপনার যৌন ইচ্ছা এবং যৌন সামর্থ্য বাড়ায়। জাপানিরা যৌন ইচ্ছা বাড়ানোর জন্য খাবারে প্রচুর সিমের বীচি ব্যবহার করে থাকে।
১৮) রোস্ট গরুর মাংস
কলিজার মত গরুর মাংসেও প্রচুর জিঙ্ক থাকে। তাই আপনি যৌন জীবনকে আরো আনন্দময় করতে কম ফ্যাটযুক্ত গরুর মাংস খান। যেমন গরুর কাঁধের মাংসে, রানের মাংসে কম ফ্যাট থাকে এবং জিঙ্ক বেশি থাকে। এইসব জায়গার মাংসে প্রতি ১০০ গ্রামে ১০ মিলিগ্রাম জিঙ্ক থাকে।
১৯) অ্যাভোকাডো
অ্যাভোকাডোকে এর আকৃতির কারণে একে নারী ফল হিসেবে দেখা হয়ে থাকে। তবে শুধু এর আকৃতিই আকর্ষণীয় না, এতে প্রচুর ভিটামিন বি-সিক্স এবং পটাসিয়াম থাকে। এর ফলে এটা খেলে আপনার যৌন ইচ্ছা এবংযৌন সামর্থ্য বৃদ্ধি পায়। এই ফলের এই নির্দিষ্ট বৈশিষ্ট্যটির কারণে একে স্প্যানিশ প্রিস্টরা নিষিদ্ধ করেছিল।
২০) ওটমীল
ওটমিলে প্রচুর পরিমাণে ফাইটোস্ট্রোজেন থাকে। যেসব দানাজাতীয় শশ্যে আবরণ থাকে তাদের মধ্যে এই গুণটি রয়েছে। যেমন গম, চাল, রাই ইত্যাদি। ফাইটোস্ট্রজেন আপনার যৌন জীবনের জন্য খুবই কার্যকরী।
- See more at: http://www.newsevent24.com/2014/04/11/health/123285#sthash.umOJhl3r.dpuf

বুধবার, ৭ মে, ২০১৪

ফরমালিন দূর হবে ১৫ মিনিটে!

শাকসবজি, ফলমুল কিংবা মাছ যে কোনো কিছু কিনতে গিয়ে সবাই যখন আতংকে বাংলানিউজের পাঠক পরিবার এখন থাকতে পারেন নিশ্চিন্তে। আপনার হাতের কাছে যদি থাকে ভিনেগার আর রান্না বসানোর আগে মাত্র ১৫ মিনিট সময়, তাহলেই আপনার পরিবারকে আপনি সুরক্ষিত রাখতে পারবেন ফরমালিনসহ যে কোনো ক্ষতিকর রাসায়নিক দ্রব্য থেকে।

পদ্ধতি:
এক লিটার পানিতে এক কাপ ভিনেগার মিশিয়ে শাকসবজি, ফলমুল কিংবা মাছ ১৫ মিনিট রাখুন এবং এরপর ধুয়ে নিন ভালো করে। ব্যাস! সব খাবার এখন ফরমালিনসহ যে কোনো বিষাক্ত রাসায়নিক মুক্ত।

এ পদ্ধতিটির বিষয়ে মাইন্ডস.কম সম্প্রতি প্রকাশিত এক নিবন্ধে উল্লেখ করেছে, ভিনেগার একটি শক্তিশালী এসিড জাতীয় পদার্থ হওয়ায় এটি যে কোনো ব্যাকটেরিয়ার ৯৮শতাংশ দূর করতে পারে।

ভিনেগারের এই জীবাণু নাশকতার জন্যই এটা আপনার পরিবারকে রাখবে সুরক্ষিত।
খোঁজ করুন ঘরে ভিনেগার আছে তো? না থাকলে আজই নিয়ে আসুন। 

আর নিশ্চিন্ত থাকুন...

রবিবার, ৪ মে, ২০১৪

বাংলাদেশের বিজ্ঞানী

আইনস্টাইন, নিউটন, স্টিফেন হকিং – এদের নিয়ে মাতামাতি করি, কিন্তু বাংলাদেশের বা পূর্ববঙ্গের গুণী সন্তানদের, প্রখ্যাত বিজ্ঞানীদের কথা কতটা মনে রাখি? এখনকার স্কুলের পাঠ্যবইতে এদের কথা কতোটা পড়ানো হয় জানিনা, কিন্তু আমার মনে হয়, দেশের প্রতিটি শিশুর জানা উচিৎ এসব বিজ্ঞানীর কথা, যাতে
তারা এঁদেরকে হিরো হিসাবে দেখতে শিখে ছোটবেলা হতে, আর বিজ্ঞানচর্চায় আরো আগ্রহী হয়।
- ফিঙ্গারপ্রিন্টিং এর আবিষ্কারক – কাজি আজিজুল হক (১৮৭২-১৯৩৫)। বাড়ি খুলনার ফুলতলী।
- প্রফুল্ল চন্দ্র রায় (১৮৬১-১৯৪৪) – রসায়নবিদ, মারকুরিয়াস নাইট্রাইটের আবিষ্কারক। বাড়ি খুলনা।
- জগদীশ চন্দ্র বসু (১৮৫৮-১৯৩৭) – বেতার বা রেডিওর আসল আবিষ্কারক, গাছের প্রাণের ব্যাপারে বড় বড় সব আবিষ্কার করেছেন, বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুর।
- প্রশান্ত চন্দ্র মহলানবিশ (১৮৯৩-১৯৭২) – পরিসংখ্যানে বহুল ব্যবহৃত মহলানবিশ ডিসট্যান্সের আবিষ্কারক, ইন্ডিয়ান ইন্স্টিটিউট অফ স্ট্যাটিস্টিক্স এর প্রতিষ্ঠাতা, বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুর।
- জামাল নজরুল ইসলাম (১৯৩৯-২০১৩), এস্ট্রোফিজিসিস্ট, বাড়ি ঝিনাইদহ।
- মেঘনাদ সাহা (১৮৯৩-১৯৫৬), পদার্থবিজ্ঞানের থার্মাল আয়নাইজেশনের সাহা ইকুয়েশনের আবিষ্কারক, বাড়ি ঢাকার শেওড়াতলী।
- অমল কুমার রায়চৌধুরী (১৯২৩-২০০৫), পদার্থবিজ্ঞানের আপেক্ষিক তত্ত্ব ও কসমোলজিতে বহুল ব্যবহৃত রায়চৌধুরী ইকুয়েশনের আবিষ্কারক, বাড়ি বরিশাল।
- মোহাম্মদ আতাউল করিম (১৯৫৩-), অপটিকাল ফিজিক্সের সেরা ৫০ জন বিজ্ঞানীর একজন, বাড়ি সিলেট।
- সত্যেন্দ্রনাথ বসু (১৮৯৪-১৯৭৪), পদার্থবিজ্ঞানের বর্তমানে বহুল আলোচিত বোসন কণিকার নাম তাঁর নামানুসারে, তিনি আইনস্টাইনের সাথে মিলে বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স তত্ত্বের প্রণেতা। বাড়ি কোলকাতা হলেও তাঁর ক্যারিয়ার আর এই আবিষ্কার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগেই হয়েছে।
- আবুল হুসাম, আর্সেনিক দূরীকরণের জন্য সনো ফিল্টারের উদ্ভাবক, বাড়ি কুষ্টিয়া।
- মাকসুদুল আলম, পেঁপে, রাবার ও পাটের জিনোম সিকোয়েন্সিং করেছেন, বাড়ি ফরিদপুর।
- শুভ রায়, কৃত্রিম কিডনির উদ্ভাবক, বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি।
- ফজলুর রহমান খান (১৯২৯-১৯৮২), বহুদিন ধরে বিশ্বের সবচেয়ে উচু ভবন সিয়ার্স টাওয়ার ও জন হ্যানকক টাওয়ারের ডিজাইনার, বহুতল ভবন নির্মানের নতুন পদ্ধতির উদ্ভাবক, বাড়ি ঢাকা।
- শাহ এম ফারুক, কলেরার উপরে গুরুত্বপুর্ণ আবিষ্কার করেছেন, আইসিডিডিআরবিতে কর্মরত।
সংগ্রহীত

শনিবার, ৩ মে, ২০১৪

তরুণ থাকতে যেসব খাবার খাবেন না

গায়ের রং যেমন হোক, মসৃণ আর যৌবনদীপ্ত রাখতে চান? নিজের খাবার প্লেটে নজর দিন। খাদ্য দেহের জন্য যেমন গুরুত্বপূর্ণ ঠিকই, তবে পুষ্টি বিবেচনা করে কিছু খাবার প্লেটে না তোলা আরো গুরুত্বপূর্ণ। কিছু খাবার থেকে মুখ ফিরিয়ে নিলে বা খুবই সংযত থাকলে আখেরে আপনার কল্যাণ বয়ে আনবে।
চিনি
মিষ্টিজাতীয় খাবার এবং বেকারির সুস্বাদু খাবার দেহে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়। এর ফলে উচ্চস্তরের গ্লাইসেশনজাত উপাদান তৈরি হয়। এগুলো দেহের কোলাজেন ও এলাস্টিনকে বাধাগ্রস্ত করে। এই উপাদান দুটি ত্বকের ক্ষয়পূরণ করে স্বাভাবিক অবস্থা বজায় রাখে।
প্রাণিজ চর্বি
সব রকমের প্রাণিজ চর্বি সমান ক্ষতিকর নয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, লাল মাংসের খাবার এবং পূর্ণ ননিযুক্ত দুধে তৈরি পণ্য ত্বকের বয়সজনিত ফুলে যাওয়া বাড়িয়ে দিতে পারে।
মদ
রাসভেরাট্রল উৎপাদনকারী রেড ওয়াইন বাদে অন্যান্য মদ ত্বকের জন্য অনেক ক্ষতি বয়ে আনে। মদ ত্বকের আর্দ্রতা কমিয়ে দেয় যখন তা লিভারকে বিপাকপ্রক্রিয়ায় ব্যস্ত রাখে। এর মাধ্যমে ত্বকের শত্রু ফ্রি র‌্যাডিক্যালস ব্যাপক মাত্রায় তৈরি হয়।

মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের কোন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকেনা।

মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের কোন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকেনা। ওদের একজন ভালবাসার মানুষ থাকে। চাইলেই যখন তখন তাকে নিয়ে কোন ফাস্ট ফুডে যাওয়া যায়না।
চাইলেই দুজনে সারারাত মোবাইলে কথা বলতে পারেনা। ওদের মোবাইলে সারারাত কথা বলার মত ব্যালেন্স থাকেনা। কিছুক্ষন কথা বলার পরই লাইন কেটে যায়। তারপর সারারাত আর ঘুম আসেনা। ফোনের ব্যালেন্স শেষ তো কি হয়েছে? ওরা একজন আরেকজনের সাথে কথা বলে। ওদের কথা হয় মনে মনে।
মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের স্বপ্নগুলো ওদের মতই সাধারন। ওরা বড় কোন স্বপ্ন দেখে না। ওরা স্বপ্ন দেখে একদিন ওদের দুই রুমের একটা ছিমছাম বাসা হবে। ছেলেটা সারাদিন কাজ করবে। আর মেয়েটা বাসার কাজ সেরে ছেলেটার জন্য প্রতীক্ষা করবে।
রাতের দিকে ছেলেটা হাতে বাজারের ব্যাগ নিয়ে বাসায় ঢুকবে। ব্যাগ খুলে মেয়েটা দেখবে আলু কয়েকটা পঁচা। পটল পোঁকা খাওয়া। ছেলেটার বোকামি দেখে মেয়েটা ছেলেটার উপর রাগ করবে। ওকে বকা দিবে। ছেলেটা অসহায় ভঙ্গিতে ঘাঁড় চুলকাবে। একসময় মেয়েটার রাগ কমবে। এক কাপ চা এগিয়ে দিবে ছেলেটার দিকে।
ছেলেটার হাত খোলা। টাকা জমাতে পারেনা। যা পায় তাই খরচ করে ফেলে। মেয়েটা ঠিক তার উলটো। সে ভবিষ্যত নিয়ে ভাবে। সংসার খরচের কিছু টাকা সে আলাদা করে রাখে। ওই টাকা দিয়ে একদিন সে ছোট্ট লাল রঙ এর একটা ফ্রিজ কিনবে। পাশের বাসার ভাবী কেমন করে যেন তাকায় অল্পকিছু মাছ মাংস রাখতে গেলে। হুট হাট যাওয়াও যায়না তাদের বাসায়।
ছেলেটার মাসের বেতন পেয়ে জোর করে মেয়েটাকে নিয়ে সিনেমা দেখতে যায়। বাসায় ফেরার পথে কোন একটা চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে কোনার দিকে একটা টেবিলে জড়সড় হয়ে বসে দুজনে। কাঁটা চামচ নিয়ে কিছুক্ষন খুটখাট করে ছেলেটা। চামচ দিয়ে খেয়ে অভ্যাস নেই কিনা। মেয়েটা তখন হাত দিয়ে খাওয়া শুরু করে। ছেলেটাও তখন লজ্জা ঝেড়ে হাত ডুবিয়ে সবজির সাথে রাইস মাখায়। চিকেন টা নিয়ে একটা কামড় বসায়। চাইনিজ খাওয়ার অভ্যেস নেই বলে অনেক খাবারই বেঁচে যায়। কিন্তু ওরা প্যাক করে বাসায় নিয়ে যায়না। খাবার বেঁচে গেলে প্যাক করে বাসায় নিয়ে যায় বড়লোকেরা। মধ্যবিত্তরা কেন যেন এই সংকোচের বৃত্ত থেকে বের হতে পারেনা কোনদিন।
মধ্যবিত্ত জীবনে এটা সেটা অনেক কিছুরই অভাব থাকে। সবচেয়ে বেশি অভাব থাকে টাকা পয়সার। কিন্তু ওদের জীবনে একটা জিনিসের কোনদিন অভাব হয়না। সেটা হল ভালোবাসা। যে ভালোবাসার জন্য শত দুঃখ কষ্টের মাঝেও ওরা প্রানখুলে হাসতে পারে। একজন আরেকজনকে পাগলের মত ভালোবাসতে পারে...

শনিবার, ২৬ এপ্রিল, ২০১৪

প্রাকৃতিক প্রতিকার

সন্ধ্যার পর থেকে মশার অত্যাচারে ঘরে থাকাই দায় হয়ে দাঁড়ায়, পিঁপড়ার যন্ত্রণায় কোনো খাবার শান্তি মতো রাখা যায় না আর তেলাপোকাগুলোর তো পুরো বাড়িতে রাজত্ব! কী করবেন?

মশা, মাছি, পিঁপড়া, তেলাপোকা এগুলো আসেলে আমাদের পরিবারের এক রকম সদস্যই হয়ে গেছে। কারণ এরাও বাড়িতে আমাদের সঙ্গে সারা বছরই বাস করে। তবে বছরের এই সময় তাদের আনাগোনা যেন একটু বেশিই হয়। যে বাড়িতে পোকামাকড়ের ঘরবসতি একবার তৈরি হয়ে যায়, তাদের যাওয়ার পথ তৈরি করতে বেশ বেগই পোহাতে হয়। ভুক্তভোগী মাত্রই এটা স্বীকার করবেন।  

তবে চিন্তার কোনো কারণ নেই, কীটপতঙ্গ নিয়ন্ত্রণে কিছু প্রাকৃতিক পদ্ধতি রয়েছে। যা ব্যবহারের মাধ্যমে খুব সহজেই আমরা প্রতিকার পেতে পারি এই উটক ঝামেলা থেকে। 

লেবুর রস
আমরা লেবুর রস নিয়মিত স্প্রে করলে পিঁপড়ার উপদ্রব কমে।  

দারচিনি ও লবঙ্গ  
দারচিনি ও লবঙ্গ  আপনার ঘরে যেমন সুন্দর গন্ধ ছড়াবে তেমনি দূর করবে পিঁপড়ার যন্ত্রণা। ঘরের বিভিন্ন স্থানে কয়েক টুকরো দারচিনি ও লবঙ্গ রেখে দিন। মিষ্টি খাবার আমাদের মতো পিঁপড়াদেরও অনেক পছন্দের খাবার। তাই চিনির পাত্রের প্রতি তাদের আগ্রহ অনেক বেশি, এটা সবাই জানি। এই সমস্যা থেকে মুক্তি পেতে কয়েকটি লবঙ্গ রাখুন। 

নিমপাতা বা কালোজিরা
আলমারিতে বা কাপড় রাখার স্থানে তোশকের নিচে শুকনো নিমপাতা বা কালোজিরা কাপড়ে বেঁধে রাখুন। নিমপাতা পানিতে দিয়ে ঘর মুছুন। পোকা-মাকড়ের উপদ্রব কমবে।

কর্পূর
মশা তাড়াবার একটা সহজ উপায় হল, কয়েক টুকরো কর্পূর আধকাপ পানিতে ভিজিয়ে খাটের নীচে রেখে দিন। 

ফুটন্ত পানি 
রান্না ঘরের বেসিনের পানির লাইন ওয়াশ রুমের লাইনগুলোতে ফুটন্ত পানি ঢালুন। 

ভিনেগার
ঘরের মেঝে পরিস্কার করার সময় পানিতে দুই টেবিল চামচ ভিনেগার মিশিয়ে নিন। 

স্যাভলন
ঘর থেকে মশা-মাছি দূর করতে স্যাভলন দিয়ে ঘর পরিষ্কার করুন।

পোকা থেকে রেহাই পেতে আরও যে কাজগুলো করতে হবে:

কাপড় মাঝেমধ্যে রোদে দিতে হবে। 
খাবার পোকার হাত থেকে রক্ষার জন্য খাবার টেবিল ও রান্নাঘরে চুলার ওপর কোনো লাইট দেয়া যাবে না।
প্রতিটি ঘরের কোনা অবশ্যই পরিষ্কার রাখতে হবে।
ঘরে আলো-বাতাস প্রবেশ করার ব্যবস্থা করতে হবে।

দীর্ঘায়ুর রহস্য উদ্ধার

বিজ্ঞানীরা দীর্ঘায়ুর রহস্য বের করতে কত ঘাম-ই না ঝরিয়েছেন। কিন্তু সফল হননি। তবে সম্প্রতি সে রহস্য ভেদ করেছেন তারা। বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন দীর্ঘায়ু হওয়ার নতুন দিশা। আর এর জন্য ধন্যবাদ জানিয়েছেন ১১৫ বছরে বৃদ্ধা হেনড্রিকজ ভন অ্যান্ডেল স্কিপারকে। ২০০৫ সালে মারা যান তিনি। কিন্তু তার দীর্ঘ আয়ুর রহস্য খোঁজার জন্য শরীর থেকে রক্ত সংগ্রহ করেছিলেন বিজ্ঞানীরা। দেখা গেছে, আমাদের কোষের বৃদ্ধির ক্ষমতার উপর নির্ভর করছে জীবনের আয়ু। আমরা জন্মাই প্রায় ২০ হাজার হেমাটোপোয়েটিক স্টেম কোষ নিয়ে। সেখান থেকে সৃষ্টি হয় রক্তের কোষ। প্রতি ২৫ থেকে ৫০ সপ্তাহের মধ্যে ভাগ হয়ে যায় নতুন দুই কোষেতে (daughter cells)। এই কোষেরা তৈরি করে বিভিন্ন ধরনের রক্ত কোষ। প্রায় তেরশ’ হেমাটোপোয়েটিক স্টেম কোষ (hematopoietic stem) হাড়ের মজ্জাতে তৈরি করে শ্বেতরক্ত কনিকা কোষ। এর পরিপ্রেক্ষিতে বিজ্ঞানীরা দেখেছেন, মৃত্যুর সময় ওই বৃদ্ধার রক্তে দুটি সক্রিয় স্টেম কোষের প্রতিনিয়ত ক্ষয় হয়। পরে কোষগুলো অকেজো হয়ে পড়ে। অন্যদিকে শ্বেত রক্ত কনিকার ক্রোমোজম খুব ছোটো হতে থাকে। এর ফলে ভদ্রমহিলার রক্ত কোষ ধীরে ধীরে বার্ধক্যের দিকে অগ্রসর হয়েছে। জিনম রিসার্চ (Genome Research) জানিয়েছে, মানুষের আয়ু নির্ভর করছে কতবার স্টেম কোষ ভাগ হচ্ছে তার উপর। গবেষক হেন হলস্টেজ মনে করেন, স্টেম কোষ (stem cell) হলো অমরত্বের চাবিকাঠি। তিনি জানিয়েছেন, মানুষ জন্মাবার পর থেকেই যদি স্টেম কোষগুলোকে সঠিকভাবে রক্ষা করা যায়, তাহলে আমরা বেশিদিন বাঁচতে পারব। 

শনিবার, ৪ জানুয়ারি, ২০১৪

মুসলমানদের বিশ্ব

তথ্য গুলো জেনে নিনঃ
- পৃথিবীর মোট রাষ্ট্র ২২৮
টি।
- পৃথিবীর স্বাধীন রাষ্ট্র
১৯৬ টি।
- পৃথিবীতে মোট মুসলিম রাষ্ট্র ৬৫
টি।
- OIC ভুক্ত মুসলিম রাষ্ট্র ৫৭
টি।
- সর্বশেষ স্বাধীন মুসলিম
রাষ্ট্র 'কসোভা' (ইউরোপ)।
- পৃথিবীর মোট
রাষ্ট্রসংখ্যার অনুপাতে
মুসলিম রাষ্ট্রের হার ২৬%।
¤ পৃথিবীর মুসলিম
জনসংখ্যা ১৪২ কোটি।
¤ পৃথিবীর জনসংখ্যার
অনুপাতে মুসলিম
জনসংখ্যার হার ২৩.১৮% ।
¤ জনসংখ্যার দিক
দিয়ে বৃহত্তম মুসলিম রাষ্ট্র
ইন্দোনেশিয়া।
¤ জনসংখ্যার দিক
দিয়ে ক্ষুদ্রতম
মুসলিম রাষ্ট্র
মালদ্বীপ।
¤ জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর
বৃহত্তম মুসলিম শহর
করাচী (পাকিস্তান)।
¤ মুসলিম সংখ্যালঘিষ্ঠ
রাষ্ট্রগুলোর
মধ্যে যে সবচে'বেশি মুসলমান বাস
করে ভারতে (১৬%)
¤ মোট জনসংখ্যার
অনুপাতে বিভিন্ন
মহাদেশের মুসলিম
জনসংখ্যারশতকরা হার::::
- এশিয়া- ২৪%
- ইউরোপ- ১%
- আফ্রিকা- ৫৯%
- উত্তর আমেরিকা- ১.৫%
- দক্ষিণ আমেরিকা- ০.৫০%