মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৩

ত্বকের দাগ দূর করার ৫টি প্রাকৃতিক পদ্ধতি

 ব্রণ কিংবা দূর্ঘটনাবশত ত্বকে অনেক সময় দাগ হয়ে যায়। একবার দাগ পড়ে গেলে সেই দাগ সহজে যেতে চায় না। অনেক দিন চলে গেলেও পুরোপুরি যেতে চায় না দাগ গুলো। ত্বকে দাগ পড়ে থাকলে দেখতেও খারাপ দেখায়। অনেক সময়ে মেকআপ করেও ঢাকা যায় না দাগগুলো। ত্বকের দাগ থেকে মুক্তি পেতে অনেকেই ছুটে যান চর্মরোগ বিশেষজ্ঞ অথবা বিউটি পার্লারে। কেউ কেউ আবার লেজারও করিয়ে ফেলেন। কিন্তু বেশীরভাগ ক্ষেত্রেই ত্বকের দাগ চিকিৎসায় রোগীরা কাঙ্খিত ফল পাননা। ত্বকের দাগ থেকে মুক্তি পাওয়ার আছে কিছু সহজ প্রাকৃতিক উপায়। এসব পদ্ধতি ব্যবহার করলে এক রাতের মধ্যে দাগ থেকে মুক্তি না পেলেও ধীরে ধীরে দাগ মিলিয়ে যায় পুরোপুরি। আসুন জেনে নেয়া যাক ত্বকের দাগ সমস্যা থেকে মুক্তি পাওয়ার ৫টি প্রাকৃতিক উপায়।
লেবুর রস

লেবুর রসে আছে আলফা হাইড্রোক্সি এসিড যা ত্বকের মৃত কোষ সরিয়ে দিতে সহায়তা করে এবং নতুন কোষ গঠন করে। ফলে ত্বকের দাগ হালকা হয়ে যায়। এছাড়াও লেবু হলো প্রাকৃতিক ব্লিচ যা দাগ হালকা করে দেয়।

প্রথমে দাগ ও তাঁর চারপাশের ত্বক পরিষ্কার করে নিন।
ত্বক পানি দিয়ে ভিজিয়ে নিন।
তুলায় ১ চা চামচ লেবুর রস নিন।
ত্বকের যে স্থানে দাগ আছে সেখানে তুলা দিয়ে চেপে লেবুর রস লাগিয়ে নিন।
১০ মিনিট পর পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে ফেলুন।

মধু

দাগ দূর করতে মধু অতুলনীয়। এছাড়াও মধু প্রাকৃতিক অ্যান্টিসেপটিক। তাই কাঁটা ছেড়াতেও মধু লাগালে ভালো হয়ে যায়।

২ টেবিল চামচ মধুর সাথে ২ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে নিন।
৩ মিনিট ম্যাসাজ করুন।
একটি টাওয়েল গরম পানিতে ভিজিয়ে মুখের উপর রাখুন।
টাওয়েল ঠান্ডা হয়ে গেলে মুখ মুছে ধুয়ে ফেলুন।

অলিভ ওয়েল

অলিভ ওয়েলে প্রচুর পরিমাণে ভিটামিন ই ও কে আছে। এছাড়াও অলিভ ওয়েলের অ্যান্টি অক্সিডেন্ট দাগকে হালকা করে দেয়।

এক টেবিল চামচ অলিভ ওয়েল নিন।
প্রায় ৫ মিনিট ধরে ম্যাসাজ করুন।
১০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।

শসা

রূপচর্চায় শসা ব্যবহার করা খুবই কার্যকরী। শসা বেশ সস্তা এবং সহজলভ্য বলে ব্যবহার করাও বেশ সহজ।

শসা ত্বকে কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার সৃষ্টি করে না।
শসা ছিলে এর বীজ ফেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।
শসার মিশ্রনটি দাগে লাগিয়ে ২০ মিনিট রাখুন।
ঠান্ডা পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন।
ভালো ফল পেতে প্রতিদিন ব্যবহার করুন।

সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৩

পেটের চর্বি কমানোর ৯টি সহজ উপায়

শহুরে জীবনে পেটের চর্বির সমস্যা হচ্ছে বড় সমস্যা। খাওয়া-দাওয়া ও চলা-ফেরা থেকে শুরু করে সব কাজেই সমস্যা সৃষ্টি করে এই পেটের অতিরিক্ত চর্বি। পেটের চর্বি সাধারনত লিভার , কিডনী ও অন্যান্য অংশে জমে থাকে। আর শরীরের অন্য অংশের মেদ চামড়ার নিচে জমে সেজন্য বড় ধরনের কোন সমস্যায় পড়তে হয় না। কিন্তু পেটে যখন চর্বি জমে তখন বিভিন্ন সমস্যায় ভুগতে হয় এবং প্রান হানির সমস্যাও থাকে। একটা মেয়ে বা ছেলে যতই মোটা হোক কিন্তু তার পেটের চর্বি যদি কম থাকে তাহলে তাকে অনেক সুন্দর ও দেহের গঠন দেখতেও ভাল লাগে।

পেটের এই বাড়তি চর্বি/ ভুড়ি কমাবার জন্যে রইলো কিছু কার্যকর টিপসঃ
১) হাঁটুনঃ

প্রতিদিন নিয়ম করে হাঁটুন। যে দূরত্বে হেঁটেই যেতে পারবেন সেখানে রিকশা করে যাবেন না। প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাঁটুন। প্রথম কিছুদিন ক্লান্ত লাগলেও কয়েক দিন পর এটা আপনার অভ্যাসে পরিণত হবে।
২) ভাজা পোড়া কম খানঃ
ভাজা পোড়া জাতীয় খাবার কম খান। চেষ্টা করুন কম তেলে রান্না করা বা সেদ্ধ করা খাবার খেতে।

৩) ফাস্টফুডকে না বলুনঃ
কোনভাবেই ফাস্টফুড খাবেন না। মেয়োনেজ, পনির, সস, তেল, মাখন এসব আপনার পেটে চর্বি জমতে সবচেয়ে বড় ভূমিকা রাখে।

৪) ঘুমাবার আগে হাঁটুনঃ
ভুঁড়ি হবার অন্যতম কারণ খাবার ঠিকভাবে হজম না হওয়া। ঘুমাবার অন্তত দুই ঘন্টা আগে রাতের খাবার খান এবং খেয়ে কিছুক্ষণ হাঁটুন। এতে খাবার ভালোভাবে হজম হবে। পেট বাড়বে না।

৫) লিফট নয় সিঁড়িঃ
অফিস বা বাসায় যতটা সম্ভব লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন। এটা পেটের জমে থাকা চর্বি অপসারণের খুব ভাল উপায়। এতে পেটের উপর চাপ পড়ে ও আস্তে আস্তে চর্বি কমতে থাকে।

৬) অভ্যাসে সচেতন হোনঃ
চেষ্টা করুন সব সময় সোজা হয়ে দাঁড়াতে, বসতে ও হাঁটতে। কুঁজো হয়ে হাঁটবেন বা বসবেন না। দীর্ঘ সময় কুজো হয়ে এক স্থানে বসে থাকা, কম্পিউটারে কাজ করা এসবের কারণে ভুঁড়ি বেড়ে যায়। প্রতি এক ঘন্টা অন্তর একবার উঠে দাঁড়ান ও সোজা হয়ে বসুন।

৭) খাবার গ্রহণে নিয়ম মেনে চলুনঃ
দিনে তিন বেলা ভারী খাবার খাওয়ার চেয়ে ৫ বেলা কম করে খান। একেবারে না খেয়ে থাকা ঠিক নয়। ভাত খাবার চেয়ে ফল বা সবজি বেশি করে খান। পেট ভরবে কিন্তু ভুঁড়ি বাড়বে না।

৮) পানীয়ঃ
কোক বা সফট ড্রিঙ্কস আপনাকে কিছুক্ষণের জন্যে প্রশান্তি দিতে পারে কিন্তু এটা আপনার পেটে চর্বি জমানোর পেছনে দায়ী। একই ভাবে বাজারের ফ্রুট জুসে থাকা প্রচুর চিনি ও অন্যান্য উপাদান আপনার ভুঁড়ি তৈরীতে সহায়ক। তাই এর বদলে প্রচুর পানি, বাসায় বানানো ফলের জুস, ফ্রুট সালাদ হতে পারে খুব ভালো বিকল্প।

৯) একটি বিশেষ ব্যায়ামঃ
একটি বড় বল নিন। সেই বলের ওপর দু পা তুলে দিয়ে চিত হয়ে শুয়ে পরুন। এবার নিজের পায়ের পাতা স্পর্শ করতে চেষ্টা করুন বা উঠে বসতে চেষ্টা করুন। এভাবে দৈনিক ২০ বার করুন। আস্তে আস্তে বাড়িয়ে ৫০ বার করে ফেলুন। ভুঁড়ি কমাতে এর চাইতে কার্যকরী ব্যায়াম কম আছে। খুব কম সময়ে পেটের মেদ ঝরিয়ে সুন্দর আকারে চলে আসবে আপনার শরীর।

ব্যস, এবারে কিছু কৌশল অনুসরণ করেই ঝরিয়ে ফেলুন দেহের বাড়তি মেদ ভুঁড়ি। সুন্দর থাকুন, সুস্থ থাকুন। ইন্টারনেট

(পোস্ট ভাল লাগলে লাইক দিয়ে শেয়ার করুন যাতে অন্যরাও দেখতে পায়। সাথে থাকার জন্য ধন্যবাদ জানিবেন।। ) 

রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৩

বাংলাদেশের প্রথম নারীঃ

¤ প্রথম নারী প্রধানমন্ত্রীঃ বেগম খালেদা জিয়া ।
¤ প্রথম নারী স্পীকারঃ ডঃ শিরীন শারমিন চৌধুরী ।
¤ প্রথম নারী পররাষ্ট্র মন্ত্রীঃ ডা দীপু মনি ।
¤ প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রীঃ এডভোকেট সাহারা খাতুন ।
¤ প্রথম নারী সংসদ উপনেতাঃ সৈয়দা সাজেদা চৌধুরী ।
¤ প্রথম নারী হুইপঃ খালেদা খানম ।
¤ মুক্তিযুদ্ধে প্রথম নারী শহীদঃ মেহেরুন্নেসা ।
¤ ঢাকা বিশ্ববিস্যালয়ের প্রথম মুসলিম ছাত্রীঃ ফজিলাতুন্নেসা ।
¤ ঢাকা বিশ্ববিস্যালয়ের প্রথম নারী শিক্ষকঃ করুণাকণা গুপ্তা ।
¤ প্রথম নারী বিচারপতিঃ নাজমুন আরা সুলতানা ।
¤ সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্যঃ বেগম
রাজিয়া বানু ।
¤ জাতিসংঘে নিযুক্ত প্রথম
বাংলাদেশী নারী স্থায়ী প্রতিনিধিঃ ইসমাত জাহান ।
¤ তত্বাবধায়ক সরকারের প্রথম নারী উপদেষ্টাঃ ড।
নাজমা চৌধুরী ।
¤ মন্ত্রীসভার প্রথম নারী সদস্যঃ নূরজাহান মুরশিদ ।
¤ প্রথম নারী পুলিশ সুপারঃ রওশন আরা ।
¤ প্রথম নারী প্যারাট্রুপারঃ জান্নাতুল ফেরদৌস ।
ভালো কিছু জানতে পারলে লাইক দিয়ে শেয়ার করুন ।

মশার যন্ত্রনায় সহজ সমাধানঃ

আপনারা হয়ত বিভিন্ন পেজ সূত্রে জানতে পেয়েছেন
একটি কয়েল ১০০টি সিগারেটের সমান ক্ষতিকর।

মানে যেই ঘরে ১ টি কয়েল জ্বলে সেই ঘরে ১০০ টি সিগারেট জ্বালালে একি ক্ষতি হবে । তার মানে কয়েল আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর তা সহজেই অনুমেয় ।

এখন চিন্তার বিষয় তাহলে কিভাবে মশার হাত থেকে বাঁচা যায় ?

প্রাকৃতিক উপায়ে যেভাবে মশার হাত থেকে রক্ষা পাবেন।

প্লেটের মধ্যে একটি বা ২টি লেবুকে সমান ২ভাগে কেটে নিন,
তারপর কিছু লবঙ্গ এর মধ্যে গেঁথে দিয়ে যেখানে মশার উপদ্রব
বেশি সেখানে রেখে দিন।
লবঙ্গ প্রাকৃতিক রেপেলেন্ট হিসেবে কাজ করে মশাকে আপনার কাছ থেকে দূরে রাখবে।

ইহা একটি পরীক্ষিত পদ্ধতি ।

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩

কোমল পানীয় খান, মৃত্যুর দিকে এগিয়ে যান!!!!

কোমল পানীয় বা soft drinks হলো মাদক বিহীন তরল। বেশিরভাগ কোমল পানীয়তেই কার্বন সমৃদ্ধ পানি, মিষ্টিজাতীয় পদার্থসহ সুগন্ধযুক্ত পদার্থের উপাদান, ক্যাফেইন থাকে। আমরা অহরহ এটি খেয়ে থাকি তাই এর যে ক্ষতিকর দিক রয়েছে তা নিয়ে আমরা কেউ ভাবি বলে মনে হয় না।
একটি ৩৫৫মি.লি এর কোকের ক্যানে প্রায় ১০চা চামচের মত চিনি থাকে। এই অতিরিক্ত চিনি দেহের উপকারের চেয়ে ক্ষতিই বেশি করে। অতিরিক্ত চিনি দেহে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে দেহে ইনসুলিনের মাত্রা বেড়ে যায় যা সবার জন্যই ক্ষতিকর বিশেষত ডায়াবেটিস রোগীদের জন্য তো বটেই।
এছাড়া অতিরিক্ত চিনি ফ্যাট হিসেবে দেহে সঞ্চিত হয়, ফলে দেহের ওজন বেড়ে যায়। পশ্চিমা দেশসমুহে মুটিয়ে যাবার হার বেড়ে যাবার অন্যতম কারণ এই কোমল পানীয়। আর এই অতিরিক্ত ওজন হৃদরোগ, ডায়াবেটিস এর অন্যতম কারণ হতে পারে। এছাড়া অতিরিক্ত চিনি দাঁতের গর্তজনিত ক্ষয় করে থাকে। দাঁতের এনামেল হলুদ করতেও ভুমিকা রয়েছে এই কোমল পানীয়ের।
প্রাত্যহিক কোমল পানীয় পান করার ফলে আমাদের ৩০% ওজন বেড়ে যাবার ঝুঁকি রয়েছে। পরীক্ষায় জানা যায় যে কৃত্রিম চিনি আমাদের মস্তিষ্ককে ভাবতে সাহায্য করে যে এটা মিষ্টি। তাই অতিরিক্ত শর্করার প্রতি আমাদের মস্তিষ্ক উত্তেজিত হয় এবং মস্তিষ্কের বোঝা বেড়ে যায়।
কোমল পানীয়তে ব্যবহৃত কার্বন, ক্যালসিয়াম এর পরিমাণ কমিয়ে দেয়। ক্যালসিয়াম আমাদের হাড়ের জন্য অত্যন্ত উপযোগী। তাই দীর্ঘদিন ধরে ক্যালসিয়াম এর পরিমাণ কম থাকলে হাড় ক্ষয় হয়ে যায় যাকে বলা হয় অস্টিওপোরেসিস। অন্যদিকে ক্যাফেইন শরীরের ক্যালসিয়াম এর পরিমাণ কমায়, সাথে সাথে আমাদের কেন্দ্রীয় স্নায়ুকে উত্তেজিত করে ফলে মানসিক উত্তেজনা বেড়ে যায়, নিদ্রাহীনতার সমস্যা দেখা যায়।
কোমল পানীয়তে সোডিয়াম বেনজয়েট পদার্থের অস্তিত্ত রয়েছে। শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ আবিস্কার করেছন সোডিয়াম বেনজয়েট ডিএনএ ক্ষতিগ্রস্ত এবং কর্মক্ষমতা হ্রাসে সহায়ক ভূমিকা পালন করে। সফট ড্রিংকস দেহে অক্সিজেনের পরিমাণ কমিয়ে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। ক্যারামেলের রং আনার জন্যে সফট ড্রিংকসে পলি-ইথিলিন গ্লাইকোল নামে যে রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়, তা ক্যান্সার সৃষ্টির জন্যে দায়ী।
মজার ব্যাপার হলো, ডায়েট কোলা নামে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে যে সফট ড্রিংকস বিক্রি হয় তাতে চিনির পরিবর্তে এসপার্টেম নামে একটি কেমিক্যাল ব্যবহার করা হয়। দেহের ওপর এ উপাদানটির রয়েছে ৯২ ধরনের ক্ষতিকর প্রভাব। তার মধ্যে অন্যতম ব্রেন টিউমার, বন্ধ্যত্ব, ডায়াবেটিস, মৃগী এবং মানসিক ভারসাম্যহীনতা।
সফট ড্রিংকস যাতে বরফের মতো জমে না যায় সে জন্যে এতে ইথিলিন গ্লাইকোল নামের একটি উপাদান ব্যবহার করা হয়। এটি প্রায় আর্সেনিকের মতোই একটি বিষ। কিডনির ওপর এর প্রভাব খুবই ক্ষতিকর।
বিজ্ঞানীরা দেখেছেন যারা সফট ড্রিংকস খান না বা পরিমিত খান, তাদের তুলনায় যারা প্রচুর পরিমাণে খান তাদের কিডনিতে পাথর জমার হার প্রায় তিনগুণ।

DDR2 এবং DDR3 র‍্যাম এর মধ্যে পার্থক্য কি?

১.  DDR র‍্যাম মানে হচ্ছে Double Data Rate Random Access Memory। ১০০ মেগাহার্টজের একটি DDR র‍্যাম যদি প্রতি সাইকেলে ২টি ডাটা ট্রান্সফার করে তাহলে DDR2 র‍্যাম করবে ৪টি আর DDR3 করবে ৮টি!
ধরা যাক, ১০০ মেগাহার্টজের একটি র‍্যাম DDR হলে তার মেমরি ব্যান্ডউইথ হবে ১৬০০মেগাবাইট/সেকেন্ড DDR2 হলে তার হবে ৩২০০মেগাবাইট/সেকেন্ড আর DDR3 হবে ৬৪,০০০ মেগাবাইট/সেকেন্ড!
বিখ্যাত গেমিং DDR3 র‍্যাম
বিখ্যাত গেমিং DDR3 র‍্যাম করসায়ার ভেনজেন্স
২. সাধারন ব্যবহারে এই পার্থক্য বোঝা যায় না কারন ৯৯% কম্পিউটার প্রোগ্রামের জন্য এত বিপুল পরিমান মেমরি ব্যান্ডউইথ দরকারই হয় না। ভারি প্রোগ্রাম ও ভিডিও গেমস চালানোর সময় পার্থক্যটা বোঝা যায়।
৩. র‍্যামের ক্লক স্পিড যদি বেশি হয় তাহলে সেটি পারফর্ম করবে ভাল। DDR3 র‍্যাম তাই DDR2 র‍্যামের চেয়ে ভাল এক্সপেরিয়েন্স দেয়।
বিখ্যাত গেমিং DDR3 র‍্যাম
বিখ্যাত গেমিং DDR3 র‍্যাম ট্রান্সসেন্ড এক্স-র‍্যাম
৪. DDR3 র‍্যাম অনেক বেশি এনার্জি এফিসিয়েন্ট!
৫. DDR2 থেকে DDR3 র‍্যামে অনেক কম latency কাজ করে, এতে করে DDR3 তুলনামূলক তাড়াতাড়ি রেসপন্স করে।

কী খেলে ওজন কমবে ?

বাড়তি ওজন শরীরের জন্য ভালো নয় মোটেই। সৌন্দর্য, স্বাস্থ্য—সবদিকেই বাড়তি ওজন বড় যন্ত্রণা। তাই বলে ওজন কমাতে গিয়ে না খেয়ে থাকাও যে কাজের কথা নয়। অনেকই ওজন কমাতে গিয়ে না খেয়ে থাকেন, কিংবা এতটাই কম খান যে সারা দিন চলার মতো শক্তিটুকু থাকে না। তাই খেতে হবে। তবে খাওয়াটা হবে হিসাব করে, পরিমাণমতো আর জেনে-বুঝে।
বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টি ও পথ্যবিদ শামুন্নাহার নাহিদ বলেন, ওজন কমাতে হলে খাওয়া-দাওয়ায় নিয়ন্ত্রণ আনতে হবে ঠিকই, তাই বলে খাওয়া-দাওয়া ছেড়ে দেওয়া যাবে না একেবারেই। খাওয়া ছাড়লে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। তাই খেতে হবে নিয়ম করে।
যেসব খাবার নিয়ন্ত্রিতভাবে খেলে ওজন বাড়ে না, দেখে নেওয়া যাক সেগুলো:
সকাল:
 রুটি, কুসুম ছাড়া ডিম ও অল্প তেলে রান্না সবজি খেতে পারেন। এই খাবারগুলো শরীরে শক্তি জোগাবে ঠিকই, কিন্তু মেদ জমবে না।
মধ্যসকাল: সকালের খাবার শেষে যখন কর্মব্যস্ত দিন শুরু হবে, চলতে-ফিরতে কিছু একটা খেতে ইচ্ছে করলে ফলেই তৃপ্ত থাকুন। নানা বর্ণ-গন্ধের ফল আছে বাজারে। সেই ক্ষেত্রে টক ফলকেই বেছে নিন।
দুপুর: দুপুরে পরিমাণমতো ভাত, এক টুকরো মাছ, পাতলা ডাল আর সবজি রাখুন। তবে অনেক ভাত খাওয়া ঠিক হবে না। ওজন কমাতে চাইলে ভাত কমিয়ে দিন। ভাত দিয়ে সবজি নয়, সবজি দিয়ে অল্প ভাত খান। মাছ খাওয়া যাবে। কারণ, এর প্রোটিন শরীরের জন্য খুব দরকারি।
বিকেল: বিকেলে খিদে তো লাগবেই। আর ওজন কমাতে খিদে পেটে মুখ গোমড়া করে বসে থাকবেন, তা কী করে হয়! তার চেয়ে বরং মুড়ি-মুড়কি খান। এতে ওজন বাড়বে না, আবার খিদেও মিটবে।
রাত: রাতে রুটি খেতে পারেন, সঙ্গে মাছ। মাঝেমধ্যে স্বাদের পরিবর্তন আনতে অল্প তেল-মসলায় রান্না কচি মুরগি নিন। অল্প করে এ খাবারগুলো খাওয়ায় পেট তো ভরবে না! আবার খালি পেটে ঘুমও যে আসবে না। তাই পেট ভরাতে সালাদ খান।

সূএ :প্রথম আলো

রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৩

কৃষ্ণ বিবর (black hole) কি ?

আসসালামু আলাইকুম । সবাইকে শুভ রাএি। কেমন আছেন সবাই? আশা তো করি আল্লাহর রহমতে খুব ভালই আছেন। ভালো থাকেন এই কামনাই করি।
অনেক দিন পরে আজকে আবার টিউন করতে বসলাম । একজন আমাকে black hole নিয়ে একটি টিউন করার জন্য বলে ।তাই আজকের টিউন টি করা ।
কৃষ্ণ বিবর বা ব্ল্যাক হোল(ইংরেজি: Black Hole) মহাবিশ্বের অস্তিত্ব ও প্রকৃতি বিষয়ক একটি বহুল প্রচলিত ধারণা। এই ধারণা অনুযায়ী কৃষ্ণ বিবর মহাবিশ্বের এমন একটি বস্তু যা এত ঘন সন্নিবিষ্ট বা অতি ক্ষুদ্র আয়তনে এর ভর এত বেশি যে এর মহাকর্ষীয় শক্তি কোন কিছুকেই তার ভিতর থেকে বের হতে দেয় না, এমনকি তাড়িতচৌম্বক বিকিরণকেও (যেমন: আলো) নয়। প্রকৃতপক্ষে এই স্থানে সাধারণ মহাকর্ষীয় বলের মান এত বেশী হয়ে যায় যে এটি মহাবিশ্বের অন্য সকল বলকে অতিক্রম করে। ফলে এ থেকে কোন কিছুই পালাতে পারে না। অষ্টাদশ শতাব্দীতে প্রথম তৎকালীন মহাকর্ষের ধারণার ভিত্তিতে কৃষ্ণ বিবরের অস্তিত্বের বিষয়টি উত্থাপিত হয়।

Supermassive_black_holeজেনারেল থিওরি অফ রিলেটিভিটি অনুসারে, Black Hole মহাকাশের এমন একটি বিশেষ স্থান যেখান থেকে কোন কিছু, এমনকি আলো পর্যন্ত বের হয়ে আসতে পারে না। এটা তৈরি হয় খুবই বেশী পরিমাণ ঘনত্ব বিশিষ্ট ভর থেকে। কোন অল্প স্থানে খুব বেশি পরিমাণ ভর একত্র হলে সেটা আর স্বাভাবিক অবস্থায় থাকতে পারে না। আমরা মহাবিশকে একটি সমতল পৃষ্ঠে কল্পনা করি। মহাবিশ্বকে চিন্তা করুন একটি বিশাল কাপড়ের টুকরো হিসেবে এবং তারপর যদি আপনি কাপড়ের উপর কোন কোন স্থানে কিছু ভারী বস্তু রাখেন তাহলে কি দেখবেন? যেইসব স্থানে ভারি বস্তু রয়েছে সেইসব স্থানের কাপড় একটু নিচু হয়ে গিয়েছে।এই একই বাপারটি ঘটে মহাবিশ্বের ক্ষেত্রে।যেসব স্থানে ভর অচিন্তনিয় পরিমাণ বেশি সেইসব স্থানে গর্ত হয়ে আছে। এই অসামাণ্য ভর এক স্থানে কুন্ডলিত হয়ে স্থান-কাল বক্রতার সৃষ্টি করে।প্রতিটি গালাক্সির স্থানে স্থানে কম-বেশি ব্লাকহোলের অস্তিতের কথা জানা যায়। সাধারণত বেশীরভাগ গালাক্সিই তার মধ্যস্থ ব্ল্যাকহোলকে কেন্দ্র করে ঘূর্ণনয়মান।

ব্লাকহোল শব্দের অর্থ কালো গহবর। একে এই নামকরণ করার পেছনে কারণ হল এটি এর নিজের দিকে আসা সকল আলোক রশ্মিকে শুষে নেয়।ব্ল্যাকহোল থেকে কোন আলোক বিন্দুই ফিরে আসতে পারে না ঠিক থার্মোডায়নামিক্সের কৃষ্ণ বস্তুর মতো।
এখন পর্যন্ত ব্লাকহোলের কোন প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি কারণ এ থেকে আলো বিচ্ছুরিত হতে পারে না কিন্ত এর উপস্থিতির প্রমাণ আমরা পরোক্ষভাবে পাই।ব্লাকহোলের অস্তিতের প্রমাণ কোন স্থানের তারা নক্ষত্রের গতি এবং দিক দেখে পাওয়া যায়। মহাকাশবিদগণ ১৬ বছর ধরে আশে-পাশের তারামন্ডলীর গতি-বিধি পর্যবেক্ষণ করে গত ২০০৮ সালে প্রমাণ পেয়েছেন অতিমাত্রার ভর বিশিষ্ট একটি ব্লাকহোলের যার ভর আমাদের সূর্য থেকে ৪ মিলিয়ন গুন বেশি এবং এটি আমাদের আকাশগঙ্গার মাঝখানে অবস্থিত।

কৃষ্ণ বিবর গবেষণার ইতিহাস:

বিপুল পরিমাণ ভর বিশিষ্ট কোন বস্তু, যার মহাকর্ষের প্রভাবে আলোক তরঙ্গ]] পর্যন্ত পালাতে পারে না- এ ধারণা সর্বপ্রথম প্রদান করেন ভূতত্ত্ববিদ জন মিচেল (John Michell)। তাঁর লেখা একটি চিঠিতে ১৭৮৩ সালে তিনি রয়েল সোসাইটির সদ্স্য এবং বিজ্ঞানী হেনরি ক্যাভেন্ডিসকে(Henry Cavendish) এ সম্পর্কে জানান। ১৭৯৬ সালে গণিতবিদ পিয়েরে সিমন ল্যাপলেস একই মতবাদ প্রদান করেন তাঁর Exposition du système du Monde বইয়ের প্রথম ও দ্বিতীয় সংস্করণে। কিন্তু পরবর্তী সংস্করণগুলোতে এ সম্পর্কিত ধারণা রাখা হয় নি। কৃষ্ণ গহ্বর সম্পর্কিত এ ধরনের মতামত ঊনবিংশ শতাব্দিতে প্রকটভাবে উপেক্ষিত হয়। কারণ আলোর মতো ভরহীন তরঙ্গ কিভাবে মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা প্রভাবিত হতে পারে সেটা বোধগম্য ছিল না।
 সূএ : উইকিপিডিয়া

বয়স লুকানোর ১৭ টিপস্ !


বয়স লুকাতে চান? আপনার জন্য কিছু
টিপস্।
১. সপ্তাহে তিন দিন
রাতে ভালো মানের মধু খান ও চেহারায়
মাখে ধুয়ে ফেলুন।
২. অবশ্যই নিয়মমাফিক পানি পান করুন।
৩. অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন।
৪. পছন্দের বা বিনোদনমূলক
স্থানগুলো ভ্রমণ করুন।
৫. ছলনা করেন না। ভালোবাসায়
ছলনা আপনাকে অচিরেই বুড়িয়ে দেবে।
৬. প্রেমিকা বা প্রেমিকের
সঙ্গে বেশি সময় কাটান।
৭. নিজের চেয়ে বয়স বেশি, এমন
মানুষের সঙ্গে সময় কাটান বেশি বেশি।
৮. ইতিবাচক চিন্তা করুন। নেতিবাচক
চিন্তা চেহারায় বসয়ের ছাপ ফেলে।
৯. চোয়াল খানিক এলিয়ে থাকতে দিন।
মুখের ভারিক্কি ভাব দূর হয়ে যাবে।
১০.
শিরদাঁড়া সোজা রেখে দাঁড়িয়ে থাকার
অভ্যাস করুন।
১১. সুযোগ পেলে নাচুন।
১২. বেশি বেশি মন খুলে হাসুন।
১৩. মন থেকে ভালোবাসুন বই, গাছ,
আকাশ।
১৪. সবসময় উদ্যমী ও প্রাণবন্ত থাকুন।
১৫. নিয়ম করে ঘুমান।
১৬. বৃক্ষজাত খাবার বেশি খান।
১৭. মুটিয়ে যাবেন না কখনই।
মুটিয়ে যাওয়া মানেই
নিজেকে বয়সী করে তোলা।

বুধবার, ২৮ আগস্ট, ২০১৩

অনলাইনে জিডি করবেন যে ভাবে!


:::::::::::::::::::::::::::::::::::

পোস্টটি পড়ার পর অবশ্যই শেয়ার করবেন।

ডায়েরি (জিডি) করতে এখন আর থানায় গিয়ে আবেদনপত্র লিখতে হবে না। ঘরে বসে অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করে আপনি নিজেই করতে পারেন সাধারণ ডায়েরি। আপনার দলিল, সার্টিফিকেট, পরিচয়পত্র ইত্যাদি হারানো, চুরি, ছিনতাই সংক্রান্ত তথ্য জানিয়ে বাসায় বসেই নিরাপদে অনলাইনে জিডি করতে পারেন । শুরুতে শুধু ঢাকা মেট্রোপলিটনের সব থানার আওতায় বসবাসকারীরা এ সুযোগ পাচ্ছেন। পাসপোর্ট, ব্যাংকের চেক বই, সার্টিফিকেটসহ কোনো গুরুত্বপূর্ণ দলিল হারিয়ে গেলে অনলাইনে সাধারণ ডায়েরি করা যাবে। এ ছাড়া বখাটে, মাদকসেবী বা অপরাধীদের আড্ডাস্থল বা অন্য কোনো অবৈধ সমাবেশ সম্পর্কিত অভিযোগ অনলাইনে করার সুযোগ রয়েছে।

যেভাবে জিডি করবেন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইটhttp://www.dmp.gov.bd/ ঠিকানায় প্রবেশের পর প্রধান পৃষ্ঠার ব্যানারের নিচেই দেখতে পাবেন Citizen Help Request নামের একটি ট্যাব। এই ট্যাবে ক্লিক করলে চলে আসবে আলাদা একটি পাতা। পাতার শুরুতেই অনলাইনে সাধারণ ডায়েরি নিয়ে কিছু বর্ণনা দেওয়া হয়েছে। নিচের অংশে রয়েছে তথ্য দেওয়ার তালিকা। এই তালিকা থেকে আপনি যে ধরনের সাধারণ ডায়েরি করতে চান তা নির্বাচন করুন। নির্বাচনের মাধ্যমে পরবর্তী পাতায় আপনি পাবেন ডায়েরি করার ফরম। ফরম পূরণের শুরুতে আপনি যে থানায় ডায়েরিটি করবেন তা নির্বাচন করতে হবে। এরপর আপনার নাম, ঠিকানাসহ সংশ্লিষ্ট তথ্যাবলি পূরণ করে Submit বাটনটি ক্লিক করলেই সংশ্লিষ্ট থানায় পৌঁছে যাবে আপনার তথ্য। স্বয়ংক্রিয়ভাবে আপনি একটি শনাক্তকরণ নম্বর ও থানা থেকে কবে ডায়েরি সংক্রান্ত সত্যায়িত কাগজটি সংগ্রহ করবেন তার সময় জানতে পারবেন। নম্বরটি সংরক্ষণ করুন। কারণ থানা থেকে আপনার সাধারণ ডায়েরির সত্যায়িত কপিটি সংগ্রহ করতে পরে নম্বরটির প্রয়োজন পড়বে।

তথ্য ও পরামর্শ
অনলাইনে সাধারণ ডায়েরি সংক্রান্ত যেকোনো পরামর্শ ও তথ্যের জন্য bangladesh@police.gov.bd ঠিকানায় মেইল পাঠাতে পারেন। অথবা ফ্যাক্স করতে পারেন ০২-৯৫৫৮৮১৮ নম্বরে।

বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৩

ওয়াইফাই কি?

ওয়াইফাই কি?

ওয়াইফাই হচ্ছে এমন একটি টেকনোলজি যার মাধ্যমে যেকোনো ইলেকট্রনিক ডিভাইসের সাথে বিনা তারেই ডাটা এক্সচেঞ্জ করা যাবে, এক্ষেত্রে হাই স্পিড ইন্টারনেট কানেকশনসহ একটি কম্পিউটার থাকা বাঞ্ছনীয়। ইন্টারনেট ব্যবহার করেন অথচ Wifi এর নাম শুনেন নি, ব্যবহার করেন নি এমন মানুষ খুঁজে পাওয়া দায়। দ্য  Wifi এলিয়েন্স এর মত অনুযায়ী ওয়াইফাই হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক (WLan) যা ইন্সটিটিউট অব ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স এর ৮০২.১১ স্ট্যান্ডার্ড এর উপর ভিত্তি করে হয়েছে। বহুল প্রচলিত ওয়াই-ফাই শব্দটি হচ্ছে ইংরেজি WLan (ওয়েভল্যান) এর সমার্থক শব্দ।
ওয়াই-ফাই
স্মার্টফোন, ট্যাবলেট, কম্পিউটার, ল্যাপটপ সহ যেসব প্রযুক্তি পণ্যগুলো ওয়াইফাই ব্যবহার করতে পারে তা কোন নির্দিষ্ট রিসোর্স যা থেকে ওয়্যারলেস ভাবে ডাটা প্রেরণ করা হবে বা গ্রহণ করা হবে তার সাথে সংযুক্ত হতে পারে। সাধারণত ওয়াইফাই ব্যবহার করা হয় ইন্টারনেট কানেকশন শেয়ার করার লক্ষেই।
কম বেশি সবাই ওয়াইফাই এর সাথে পরিচিত। বর্তমান সময়ে বাজারে আসা সব ল্যাপটপেই ওয়াইফাই সুবিধা পাওয়া যাবে, তাছাড়া প্রায় সবগুলো স্মার্টফোনই এখন ওয়াইফাই সমৃদ্ধ। আর আশার কথা হলো অন্যান্য দেশের মতো বাংলাদেশের মানুষ প্রযুক্তির দিকে ঝুঁকছে খুবই দ্রুত, দেশের সুপার মলগুলোতে, বিশ্ববিদ্যালয়, অফিস সহ নানা জায়গায় এখন ওয়াইফাই সুবিধা দেওয়া হয়ে থাকে। চলতে ফিরতে বিনামূল্যে ভালো স্পিডের ইন্টারনেট ব্যবহারের জন্যে ওয়াইফাই সবার কাছেই বেশ জনপ্রিয়।

ওয়াই-ফাই এর ইতিহাসঃ

১৯৯০ সালের পরবর্তী সময়গুলো তারবিহীন তথা ওয়্যারলেস নেটওয়ার্কিং এর পথচলা শুরু হয়। যদিও এর সূত্রপাত কাল হিসেবে ধরা যায় ১৮০০ এর পরবর্তী সময়গুলোকে। প্রখ্যাত জোতির্বিজ্ঞানী এবং সঙ্গীতশিল্পী স্যার উইলিয়াম হার্শেল (১৭৩৮-১৮২২) ইনফ্রারেড লাইটের (অবলোহিত আলো) অস্তিত্ব আবিষ্কার করেন যা মানুষ খালি চোখে দেখতে পারেনা। ইনফ্রারেড লাইটের আবিষ্কার পরবর্তীতে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ থিয়োরি আবিষ্কারের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। জেমস ম্যাক্সওয়েল ছিলেন ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ থিয়োরির আবিষ্কারক, যদিও তার অধিকাংশ গবেষণা ছিলো মাইকেল ফ্যারাডে আর অ্যাম্পিয়ার এর গবেষণালব্ধ ফলাফলের উপর ভিত্তি করে। পরবর্তীতে হার্টয ম্যাক্সওয়েলের ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ থিয়োরির উপর গবেষণা করে প্রমাণ করেন যে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ আলোর বেগে চলাচল করতে পারে এবং সেই সাথে তা তথ্যও সাথে নিয়ে যেতে পারে।
অনেকের কাছে হয়তো এমন লাগতে পারে যে কথা বলতে শুরু করেছি ওয়াইফাই নিয়ে অথচ ইনফ্রারেড লাইট, ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ থিয়োরি ইত্যাদি নিয়ে হ-য-ব-র-ল কেন পাকাচ্ছি। আসলে ওয়াইফাইয়ের সাথে উপরের বিষয়গুলো যথেষ্ট সংস্পৃষ্টটা আছে। উপরের আবিষ্কারগুলোই ওয়াই-ফাই এর আবিষ্কারের পিছে চমৎকার ভূমিকা রেখেছে। এই আবিষ্কার গুলো যদি সম্ভব না হতো তাহলে হয়তো আমরা বর্তমানে যে ওয়াইফাই সুবিধা পাচ্ছি বিভিন্ন প্রযুক্তি পণ্যে সেটা হয়তো পাওয়া হতো না।
উপরের আবিষ্কারগুলো ওয়াইফাই এর আবিষ্কারে ভূমিকা রাখলেও ১৯৮৫ সালে এফ সি সি (ফেডারেল কমিউনিকেশনস কমিশন) এর একটি সিদ্ধান্ত না হয়ে হলে হয়তো ওয়াইফাই অনাবিষ্কৃতই থেকে যেতো। তারা বিভিন্ন রেডিও বর্ণালী উন্মুক্ত করে দেন। যার ফলশ্রুতিতে ওয়াইফাই এর আবিষ্কার তরান্বিত হয়। প্রথমে যে বিষয় নিয়ে বলা হলো সেগুলোর সাথে ওয়াইফাই এর যে সম্পর্কে সেটা এখন পরিষ্কার করা যাক। সাধারণ ল্যান এ ডাটা ট্রান্সফার করা হয় তারের মাধ্যমে। তো এই ব্যাপারটাকেই আবিষ্কারকরা ভাবলেন ঠিক অন্যভাবে। যেহেতু ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ ডাটা সহ চলাচল করতে পারে তাই যে ডাটা তারের মাধ্যমে প্রেরণ করা হয় সেটাকে বিনা তারে প্রেরণ করা গেলে প্রচলিত ধারণাটাই পালটিয়ে যাবে, আর হয়েছেও ঠিক তাই।
১৯৯১ সালে এ টি এন্ড টি কর্পোরেশনের সাথে এন সি আর কর্পোরেশন ৮০২.১১ আবিষ্কার করেন। ৮০২.১১ ই পরবর্তীতে ওয়াইফাই নামে পরিচিত হয়। শুনতে অবাক লাগলেও বিষয়টা সত্যি যে ১৯৯১ সালে আবিষ্কৃত হওয়ার পর ওয়াইফাই কে ওয়াইফাই বলা হতো না। ১৯৯৯ সালের আগস্টে ওয়াইফাই এলিয়েন্স ইন্টারব্র্যান্ড কর্পোরেশন নামে একটা ব্র্যান্ড কনসাল্টিং কোম্পানিকে “আই ত্রিপল ই ৮০২.১১বি ডিরেক্ট সিকোয়েন্স” এর বদলে অন্য কোন সুন্দর আকর্ষণীয় একটা নাম দেয়ার জন্যে ভাড়া করা হয়। তখন আই ত্রিপল ই ৮০২.১১বি ডিরেক্ট সিকোয়েন্স কে ওয়াইফাই নামকরণ করে ইন্টারব্র্যান্ড কর্পোরেশন আর সেই থেকেই ওয়াইফাই নামেই পরিচিত প্রাপ্ত হয়।
এ পোস্টে এতটুকুই, ওয়াইফাই নিয়ে ধারাবাহিক পোস্ট লেখা হবে, পাশাপাশি ভিডিও টিউটোরিয়াল ও থাকছে ভবিষ্যতে। আর লেখা সম্পর্কে সকলের মতামত আশা করছি, যেকোনো মতামত ও অভিযোগ সাদরে গৃহীত হবে।

যুগে যুগে যে আবিষ্কারগুলো কেড়ে নিয়েছে আবিষ্কারকদের প্রাণ !! না দেখলেই নয় !!

বিজ্ঞানীরা নিরন্তন গবেষণা করে চলেন নতুন কিছু আবিষ্কারের নেশায়। কেউ সফল হন,কেউ চেষ্টা করে যান। অনেকে ব্যর্থ হন। অনেকে আবার এতোটাই দুর্ভাগা যে নিজেদের আবিষ্কারই তাদের জন্য হয়ে দাঁড়ায় নিজেদের মৃত্যুর কারণ।

প্যারাসুটের আবিষ্কারক-

প্রাচীনকালে যখন মানুষের কাছে ওড়ার জন্য বিমান ছিল না তখন তাদের হয়তো পাখিদের ওড়া দেখে আফসোসই হতো। সেই আফসোস বা আক্ষেপ থেকে অনেকেই চেষ্টা করেছেন আকাশে ওড়ার। তবে একাধারে দর্জি, আবিষ্কারক ও প্যারাসুট তৈরির পথিকৃত ফ্র্যাঞ্জ রেইচেল্ট নামের এক ফরাসী ব্যক্তির মনে হয় ইচ্ছাটা একটু বেশিই ছিল। আগে থেকেই ওড়ার নেশায় পেয়ে বসা এই ভদ্রলোক ফরাসী কর্তৃপক্ষের কাছে বার বার অনুরোধ করেন তাকে যেন তার নির্মীত প্যারাসুট কতটকু কার্যকর তা আইফেল টাওয়ার থেকে পরীক্ষা করে দেখার অনুমতি দেয়া হয়। অনুমতি মিলেও গেল। ১৯১২ সালের ৪ ফেব্রুয়ারি সকাল সাতটায় ফ্র্যাঞ্জ তার দুই বন্ধুকে নিয়ে আইফেল টাওয়ারের কাছে এলেন। প্রথমে একটি ডামির সাহায্যে পরীক্ষা চালানো হলে সেটি সফল হয়। ফলে ফ্র্যাঞ্জ নিজেই সিদ্ধান্ত নেন নিজের নির্মীত প্যারাসুট নিয়ে আইফেল টাওয়ার থেকে লাফ দিবেন। বন্ধুরা অনেক অনুরোধ করলেন কিন্তু তিনি শুনলেন না। নিজের তৈরি প্যারাসুট নিয়ে ১৮৭ ফুট উচ্চতা থেকে লাফ দিলেন ফ্র্যাঞ্জ এবং মাটিতে আছড়ে পড়ে সাথে সাথে মারা যান।

বাইসাইকেলে মৃত্যু-

এবার শোনা যাক বোস্টনের সিলভেস্টার এইচ রোপারের কাহিনী। ১৮৬৩ সালে তিনি বানিয়েছিলেন বাষ্পচালিত বাইসাইকেল। ১৮৯৬ সালের জুন মাসের ১ তারিখ নিজের উদ্ভাবিত বাইসাইকেল নিয়ে ঘন্টায় ৪০ মাইল বেগে ছুটে চলছিলেন রোপার। হঠাৎ তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পড়ে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

প্রিন্টিং প্রেস হলো জীবনঘাতী-

মার্কিন নাগরিক উইলিয়াম বুলক উদ্ভাবন করেছিলেন ‘রোটারি প্রিন্টিং প্রেস” নামে ছাপাযন্ত্র। এর ফলে প্রকাশনা জগতে এক বিরাট পরিবর্তন আসে। ১৮৬৭ সালের ৩ এপ্রিল Philadelphia Public Ledge নামের এক পত্রিকার জন্য তিনি তার যন্ত্রটি বসাতে যান। হঠাৎ করেই কাজের সময় যন্ত্রের ভেতরে তার পা ঢুকে যায়। অপারেশনের মাধ্যমে দুমড়ে মুচড়ে যাওয়া পা কেটে ফেলার সময় ১২ এপ্রিল তিনি মারা যান।

এছাড়াও…

  • ফ্রেড ডুয়েজেনবার্গ তার নিজেরই তৈরি ‘ডুয়েজেনবার্গ’ গাড়ি দুর্ঘটনায় মারা যান।
  • অটো লিলিয়েনথাল নিজের আবিষ্কৃত গ্লাইডে উড়তে গিয়ে মাটিতে পড়ে মৃত্যুমুখে পতিত হন।
  • যুদ্ধের জন্য উপযোগী প্রথম দিকের সাবমেরিনগুলোর ডিজাইনার হোরান লাওসন হানলে মারা যান নিজের তৈরি সাবমেরিন ‘সিএসএস হানলে’ডুবির ঘটনায়।

প্রাচীন ইতিহাসেও এরকম ঘটনা কম নেই-

ওয়ান হু নামে ১৬শ শতকের একজন চীনা রাজকর্মচারীর ঘটনা। তার ইচ্ছা ছিল মহাশূন্যে যাবার। তিনি একটি চেয়ারে বসলেন যাতে লাগানো হয়েছিল ৪৭ টি রকেট বা হাওউই। রকেটগুলো বিস্ফোরিত হয় এবং বলা হয় ওয়ান হু কিংবা তার চেয়ার-কোনটিকেই আর দেখা যায় নি।

জার্মানিতে উচ্চশিক্ষার জন্যে এপ্লাই করার ধাপসমূহ

বাংলাদেশের অনেক স্টুডেন্টেরই স্বপ্ন থাকে উচ্চশিক্ষার জন্যে জার্মানিতে যাওয়ার। ছাত্রাবস্থায় আমারো ছিলো কিন্তু অনেক কনফিউশন আর হেল্পফুল কোনো গাইডলাইন না থাকায় অনেক বাধার সম্মুখীন হয়েছি। আমার মত যাতে কারো
এই কনফিউশনগুলো না হয় আর “মাস্টার্স-পিএইচডি এইসব হলো এলিট শ্রেণীর জন্যে” এই ভয়ে কেউ যাতে যোগ্যতা, ইচ্ছা থাকা সত্ত্বেও চেষ্টা করা থেকে বিরত না থাকে তার জন্যে আমি এই লেখাটা দিলাম।

১. যোগ্যতাঃ
আমিও মনে করতাম 3.00 এর উপর না থাকলে ভালো কোথাও হাইয়ার স্টাডি করা একটা দিবাস্বপ্ন। যার কারণে ছাত্রাবস্থায় আর পাশ করার পরে দেড় বছর কোনো চেষ্টাই করিনি। পরে একজন সিনিয়র আর ২-৩জন ফ্রেন্ডের কথায় সাহস করে শুরূ করলাম। আজপর্যন্ত অনেক ব্যাচমেট আর জুনিয়রএর সাথে কথা বলে দেখলাম, যাদের সিজি 3.00 এর নিচে তাদের ৯০%-ই মনে করে উচ্চশিক্ষা করার চেষ্টা করে লাভ নাই। আমার সিজি 2.86 + 1-1 এর Math-এ ২বার লগ, কপালজোরে যে ভার্সিটিতে পড়ার সুযোগ পাইছি তা খুব একটা খারাপ ভার্সিটি না। তবে যাই হোক, প্রবল ইচ্ছাশক্তি না থাকলে কেউ মুখে তুলে খাওয়াই দিবেনা-এইটা মনে রাখাও ভালো। তাই সিজি খারাপ হলেও নিজেকে রিফাইন করে নিলে ইনশাআল্লাহ ভালো কিছু কপালে লেখা হবেই। একটা হতাশার ব্যাপার দেখলাম, আমাদের কনফিডেন্স লেভেল ভার্সিটিতে গিয়ে শূন্যের কাছাকাছি নেমে যায় (আমার কথা বলতেছি, অন্যদের কি হয় তা বলতে পারিনা, প্রশ্ন করলে স্যাররা ঝাড়ি দিতো আর বলতো – গাধা, এইটাও বুঝনা!!!)।
বিলিভ ইট অর নট- আমাদের ১০০% বাঙ্গালী স্টুডেন্টের মধ্যেই অনেক যোগ্যতা  আর অপার সম্ভাবনা আছে।

২.কোর্স সার্চঃ
পড়ার জন্য বিভিন্ন কোর্স খোঁজার জন্যে সরাসরি
লিঙ্কে গিয়ে লেভেল, ফিল্ড অফ স্টাডি, এন্ড এ সাবজেক্ট এই প্যারামিটারগুলো ঠিক করে দিলে নিচে সবুজ বক্সে এভেইলেবল প্রোগ্রামের সংখ্যা দেয়া থাকবে। হলুদ বক্সে শৌ প্রোগ্রামস-এ ক্লিক করলে সব সাব্জেক্টের নাম লিঙ্ক সহ দেখাবে। উচ্চশিক্ষা : কিভাবে বুঝবো এই কোর্স/ইউনিভারসিটি আমার জন্য ভাল?: http://bsaagweb.de/documents/search-courses-university-profiles-rankings/

Winter Term:[All sub. are available]
Enrollment: Sep-Oct & Application deadline: Feb-May
Summer Term:[All sub. are NOT available]
Enrollment: Feb-May & Application deadline: Sep-Oct

৩. কোর্স বাছাইঃ
জার্মানিতেই শুধু না, বাইরের যে কোনো দেশে পড়তে যাওয়ার আগে অবশ্যই দেখে নেয়া লাগে যেসব বিষয় সেগুলো হলো-

a)    সাবজেক্টঃ
উপরের লিঙ্ক থেকে প্রোগ্রাম সার্চ দিলে অনেক প্রোগ্রামই হয়ত আসবে, কিন্তু সব প্রোগ্রামইতো আর আমাদের পড়ার জন্যে উপযুক্ত না। যেমন- আমি যখন প্রোগ্রাম সার্চ করছিলাম তখন প্রিন্ট এন্ড মিডিয়া টেকনোলজি নামে একটা সাবজেক্টও আসছিলো, কিন্তু দেশে চাকরির কথা চিন্তা করি অথবা আরো উচ্চতর পড়ার কথাই চিন্তা করিনা কেন আমার কাছে মনে হয়েছিলো এইটা আমার পড়া উচিত হবেনা।

b)    ভাষাঃ
অনেক সাবজেক্ট আছে জার্মান ভাষায়, অনেকেরই হয়তো জার্মান ভাষার কোর্স করা থাকতে পারে, তবে আমার পরামর্শ জার্মান ভাষার সাবজেক্টগুলো আমাদের জন্য কঠিনই হবে। কারণ টিচারের লেকচার বুঝতে হবে ভিনদেশি ভাষায়, আবার পরীক্ষার খাতায় বুঝাতেও হবে সেই ভাষায়। মানে ডাবল পরিশ্রম। উপরের লিঙ্কে সার্চ করে যে কোনো প্রোগ্রাম পেজ-এ ঢুকলেই Course Language দেয়া থাকে।আমি যে লিঙ্কটা দিলাম তাতে সব ইংরেজী ভাষার কোর্স। কারো যদি ইচ্ছা হয় জার্মান ভাষায় পড়ার তাহলে https://www.daad.de/deutschland/studienangebote/international-programs/de/ এই লিঙ্কে গেলে জার্মান, ইংরেজী সব মাধ্যমের সাবজেক্ট একসাথে পাওয়া যাবে।

c)    Admission semester, etc.:
এই ব্যাপারটা কোনো কোনো ক্ষেত্রে দেয়া থাকে Winter Semester only অথবা Summer semester only বা Both semester দেয়া থাকে। এটা অবশ্যই খেয়াল করতে হবে। Beginning of program, Program duration এগুলোও লিঙ্কে দেয়া থাকে। আর Application deadline-তো অবশ্যই দেখা উচিত। Description of Content  – এই জিনিসটা হাল্কা দেখে নেয়া ভালো, ভিসার ক্ষেত্রে ইন্টারভিউতে এটা অবশ্যই কাজে লাগবে (যদি বাঙ্গালী ইন্টারভিউয়ার থাকে তাহলেতো এটা জানতেই হবে।) সাথে সাথে এর ঠিক নিচে Course Description (Read More)-এইটা পড়তে হবে, অন্ততপক্ষে কত ক্রেডিটের কোর্স তা জানার জন্যে।

d)    Cost, Fees, and Funding:
এইটা হলো পেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখার বিষয়। টিউশন ফি, এনরোলমেন্ট ফি অনেক ভার্সিটিতে লাগেনা, কোথাও আবার লাগে প্রতি সেমিস্টার ৫০০-৭০০ ইউরোর মত। তবে কিছু সাবজেক্ট, যেমন- এরোস্পেস, লাগে ২ বছরে ২০০০০ ইউরো+ ভ্যাট। Cost of Living ৮০০ইউরো দেয়া থাকলেও জার্মানিতে পড়ছেন এরকম সিনিয়ররা বলেছেন ৫০০ ইউরো অনেক যথেষ্ট। মিউনিখের মত বড় শহরগুলোতে খরচ একটু বেশি, তবে ৫০০র বেশি না। খরচের একটা ব্যবচ্ছেদ জানলাম মিউনিখের এক সিনিয়রের কাছ থেকে- খাওয়া ৬০+ হেলথ ইন্সুরেন্স ৮০+বাসা ভাড়া ৩০০+ বিবিধ ৩০। বেশি বেশি করে ধরেই বললাম এটা। অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগবে ট্রান্সপোর্টেশনের খরচ কই? এখানেই হলো টিউশন ফি-র মজা। টিউশন ফি অনেক ভার্সিটিতে নেয়া হয় স্টুডেন্ট ইউনিয়নের জন্যে, এরা আবার বাস-ট্রামের অথরিটির সাথে চুক্তি করে রাখে। স্টুডেন্টদের একটা কার্ড দেয়া হয়, এটা সাথে নিয়ে চললে ট্রান্সপোর্টেশন খরচ নাই। আবার ক্যান্টিনে ডিস্কাউন্টে খাওয়াও যাবে এই কার্ড দেখিয়ে। কিছু ভার্সিটি আবার কোনো টিউশন ফি না নিয়েই এই সুবিধাগুলো দেয়।
এখানে আবার ফান্ডিং নিয়েও তথ্য দেয়া থাকে, যেমন ইন্টার্নশীপ অপরচুনিটি, স্কলারশিপ ইত্যাদি।

e)    Required Entry Qualification Profile:
Ielts, Toefl লাগবে কিনা, কত লাগবে এইসব বিষয় নিয়ে আলোচনা করা হয় এ সেকশনে। মজার ব্যাপার হলো, আমরা চার বছর ইংলিশ মিডিয়ামেই পড়ি, এই জন্যে অনেক ভার্সিটিই Ielts, Toefl চায়না। এটা যদি আগে জানতাম তাহলে মিনিমাম ফোর্থ ইয়ারে থাকা অবস্থায়ই অনেকগুলা জার্মান ভার্সিটিতে এপ্লাই করতাম। তবে হাইর‍্যাঙ্কড ভার্সিটিগুলো চাইতে পারে, ইভেন Gre-ইও। আর সেইফ সাইডে থাকার জন্যে Ielts, Toefl, Gre করা থাকলে গ্রহণযোগ্যতাও বাড়ে, ভিসাতেও সুবিধা হয়। তবে এগুলা করার ভয়ে এপ্লাই করা থেকে বিরত থাকাটাও বোকামি।

অনেক ভার্সিটি আবার হয়তো ইন্টারভিউও নিতে পারে। যেমন আমার ক্ষেত্রে হইছিলো। কিন্তু আমি বলবো, ভয়ের কিছু নাই। নিজের লাইফে এপর্যন্ত যত ইন্টারভিউ দিছি, যার মধ্যে ৩ বার দিছি ফরেইনারদের কাছে- এই অভিজ্ঞতা আর অন্যদের কাছ থেকে শুনেই বলতেছি, এই ইন্টারভিউ একেবারে সোজা। যেটা পারিনা সেটা সরল স্বীকারোক্তি দিয়ে বলছি -পারিনা, কিন্তু শিখে নিবো। জার্মানির চাকরির ইন্টারভিউতে একজন বাঙ্গালী তার অভিজ্ঞতা লিখছে এভাবে- কর্মকর্তারা বললো “আমাদের কোম্পানি এই এই কাজ করে……” তারপরে জিজ্ঞেস করলো “আপনি আপনার জ্ঞান, মেধা দিয়ে কোম্পানির কিভাবে সাহায্য করতে পারবেন?” সুতরাং যারা বাংলাদেশে কোনো চাকরির ইন্টারভিউ বা ভার্সিটিতে সেন্ট্রাল ভাইভা দিছে তাদেরকে বলবো- চিয়ার আপ! হোয়াই ডেয়ার??!!

f)     শহর, ভার্সিটিঃ
Relevant additional information অংশটা দেখাটা জরুরি এই কারণে যে, ভার্সিটির অবস্থান (র‍্যাঙ্কিং), শহরের অবস্থা, থাকার ব্যবস্থা কেমন – এই ব্যাপারগুলা ক্লিয়ার করা যাবে।  বিশেষ করে শহর- অনেক শহরের ক্ষেত্রে লেখা থাকে “Only a little chance of parttime jobs”. সুতরাং সাবধাণে স্টেপ নিলে থাকা-খাওয়া-বাঁচা-মরা নিয়ে কোনো অনিশ্চয়তা থাকবেনা।

৪. এপ্লাই করাঃ
এই সবগুলো বিষয় মনমতো হলে পেজের উপরের দিকে ডানপাশে Contact বা Submit Application to থেকে এড্ড্রেস নিয়ে এপ্লাই করা শুরু করতে হবে। আমি সরাসরি Contact থেকে প্রফেসরের মেইল এড্ড্রেস নিয়ে মেইল করে নাম, ভার্সিটি থেকে পাশের সাল আর সাবজেক্ট লিখে বলছিলাম এই ভার্সিটিতে (ভার্সিটির নাম) এই কোর্সে (কোর্সের নাম) স্টাডি করতে ইচ্ছুক। আমার Ielts স্কোর, সিজিপিএ, থিসিসের সাবজেক্ট ইত্যাদি ইত্যাদি… অবিশ্বাস্য ব্যাপার হলো, ইন্সট্যান্ট জবাব দিয়ে তাঁরা বলে দেন কিভাবে কোথায় এপ্লাই করতে হবে। বেশিরভাগ ভার্সিটির অনলাইনে এপ্লাই করার সু্যোগ আছে। তবে যাই হোক, হার্ডকপি অবশ্যই পাঠাতে হবে (ব্যাতিক্রমও হতে পারে, তবে আমি ১০-১২টা ভার্সিটির প্রফেসর বা কোর্স কোওর্ডিনেটরের কাছে মেইল করছিলাম, সবাইই বলছিলো হার্ডকপি পাঠাতে)। আরেকটা ব্যাপার, ২০দিনের বেশি সময় হাতে থাকলে হার্ডকপি সরকারি ডাকেই পাঠানো ভালো, মাত্র ২০০টাকার মত খরচ হয়, সময় লাগে ৭-১৫দিন। আমি একেবারে ইলেভেন্থ আওয়ারে গিয়ে এপ্লাই শুরু করছিলাম, সময় হাতে পাইছিলাম ৪-৫ দিন।যার কারণে DHL ছাড়া কোনো উপায় ছিলোনা, প্রতিটা ভার্সিটিতে এপ্লাই করতে গেলে প্রচুর খরচ হবে এই টেনশনে আল্লাহর উপর ভরসা করে মাত্র একটা ভার্সিটিতেই হার্ডকপি পাঠাইছিলাম।

আর সার্টিফাইড ফটোকপি নিয়াও একটা কনফিউশন হয় কমনলি, কেউ বলে ট্রু কপি দিতে হবে আবার কেউ বলে নোটারাইজড কপিই এনাফ। এইটা একটু খোঁজখবর নিয়ে দেয়া ভালো। তবে আমার মনে হয় নোটারাইজড কপিই যথেষ্ঠ। জার্মান এম্বাসিতে গিয়ে ফ্রি এটেস্টেড করানো যায়, তবে হাতে ৭ দিন সময় নিয়ে সেটা করাটা ভালো।

এপ্লাই করা শেষ হলে এরপর হয়তো সর্বোচ্চ ২ মাস পর্যন্তও ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে, এই টাইমটা খুবই ডিপ্রেসিভ। সময় কাটানোর জন্যে যারা জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হয়নাই তারা আমার মতই Rosetta Stone – German Language Course সফটওয়ারটা ডাউনলোড করে ঘরে বসে জার্মান ভাষা প্র্যাকটিস করলে ভালো। টাকাও বাঁচবে, সময়ও কাটবে, কাজের কাজ কিছু একটা করাও হবে।

৫. ভিসা ও অন্যান্যঃ
ভার্সিটি থেকে অফার লেটার মেইলে আসার সাথে সাথে http://www.dhaka.diplo.de/Vertretung/dhaka/en/02/Einreise__Hauptbereich.html এখান থেকে টেলিফোন নাম্বার নিয়ে ভিসা এপয়েন্টমেন্ট নিয়ে ফেলতে হবে, যারা ঢাকায় থাকে তারা ফোন না করে সরাসরি এম্বাসিতে চলে যাওয়া উচিত (ফোন নং-এ কল করে এপয়ন্টমেন্ট নেয়ার কথা ওয়েবসাইটে থাকলেও এরা একটু ইরেস্পন্সিবল টাইপের। আমার সময় ফোনে ডেট দিছিলো একটা, পরে গিয়া দেখি তারা নাকি সেটা খাতায় তুলে নাই এজন্যে ঐদিন আমার ইন্টারভিউই হয়নাই। আমি বলছিলাম, আমাকে তাইলে ভিসা প্রক্রিয়া তাড়াতাড়ি করেন নাহলে ক্লাস মিস করবো। জবাবে অপিসার বললো ২-১ দিন ক্লাস মিস হইলে কিছু হবেনা!!!) আর অবশ্যই ৬-৭ সপ্তাহ সময় হাতে রেখে ভিসার জন্যে এপ্লাই করতে হবে।

সিমুল্ট্যনাসলি আরো একটা জিনিস করে রাখতে হবে। সেটা হলো ব্লকড একাউন্ট।http://www.dhaka.diplo.de/contentblob/1669296/Daten/1275757/Merkblaetter_Studentenvisa_Download.pdf

  • ব্লকড একাউন্ট নিয়া সবার মধ্যে একটা ভয় কাজ করে- অন্যদের কাছ থেকে শোনার পরে বলছি, এখান থেকে প্রয়োজন না হলে ১টাকাও তোলা লাগেনা, যদিনা কেউ জার্মানিতে গিয়ে কোনো কাজকাম না করে মাসে মাসে এখান থেকে টাকা তুলে খাওয়ার প্লান করে। এইটা জাস্ট একটা ভিসা ফরমালিটি। কমার্শিয়াল ব্যাঙ্ক অফ সিলন পিএলসি আর ইবিএল ব্যাঙ্কের এই ব্যাপারে বেশ নামডাক আছে।কমার্শিয়াল ব্যাঙ্ক থেকে আমাকে বলছে ভিসা হওয়ার পরপরই নাকি এটা তুলে ফেলা যায়। যাচাই করে দেখা হয়নাই এখনো আমার।তাই আমার কথার উপর ভরসা না করাই বুদ্বিমানের কাজ হবে। এই ব্যাপারটা নিয়ে ভালোভাবে খোঁজখবর নিয়ে রাখা ভালো, তবে বেশি ভয় পাওয়ারও কোনো মানে নাই।
  •  In Bavaria, Saxony Anhalt[also it varies from univ. to univ. and thus it is requested to all to get the info. directly from a student who is already studying in that univ. if it is possible to transfer money at once after extension of ur VISA to 1 year/2 years!] & also some other States, it is NOT POSSIBLE to withdraw all the money at onceas u can only withdraw around 650 Euro per month and most importantly u have to have a Block Account in Germany which u need not in other states like NRW, BW in Germany. In NRW, BW a Savings Account will do to have the Bank Statement. So it depends on the STATE u r going. Do ur math sharply.In additon to that: Dortmud, Paderborn are cities of NRW sate where u have to open a BLOCKED account in Germany to get the visa extension. So please ask a student of that univ. whether u need to open a blocked acc. or not if u have issues with that money. Thank u for ur understanding.
  • In addition to that: U will get only 3 months VISA from Bangladesh and there is a regulation that after getting it u have to send ur block money to ur German bank account so that u can extend ur VISA when u will reach Germany. After reaching urself in Germany and opening an account in a German Bank, ur nominee in Bangladesh can send the money to u in Germany. After extension of ur VISA in Germany[that is getting the Electronic Resident Permit for 1 or 2 years] some STATES do not mind if u send the money back to ur home, but some STATES have rules like u can only withdraw a limited amount of money for example: 650-750 Euro per month. So do ur math sharply!!: For more clarification, Read the 4th point of the 2nd page in the following link pdf: http://goo.gl/JwfWE]***

টাকাপয়সা রেডি থাকলে ব্লকড সার্টিফিকেট দিতে ১দিন মাত্র সময় লাগে ব্যাঙ্কের। এই ব্লকড সার্টিফিকেট আর উপরের পিডিএফ ফাইলের কথামতো সব সার্টিফিকেট (ইনক্লুডিং Registration Card, Admit Card of S.S.C & H.S.C), ফটোকপি (২ কপি লেখা থাকলেও আসলে ৩ কপি নিতে হবে) এবং ফরম ২ কপি http://www.dhaka.diplo.de/contentblob/494300/Daten/55423/Antrag_Familienzusammenfuehrung_Download.pdf ফিলাপ করে প্রিন্ট করে নিয়ে যেতে হবে ভিসা ইন্টারভিউয়ের দিন এম্বাসিতে। অনেকসময় নাকি এম্বাসি এগুলো আগেই জমা নেয়, তবে আমার সে সৌভাগ্য হয়নাই, ইন্টারভিউয়ের দিনই নিয়ে যেতে বলছিলো আমাকে।আর ভিসা ইন্টারভিউ খুব সহজ একটা ব্যাপার।

আমার একটা বদনাম আছে – আমি নাকি অতিমাত্রায় আশাবাদী মানুষ। আমি আশা করি – একসময় বাংলাদেশের স্টুডেন্টদের দখলে চলে যাবে হাইয়ার স্টাডি-র পুরা ফিল্ডটা, ইন্ডিয়ান আর চাইনিজদের হঠিয়ে। কিন্তু শুধুমাত্র হুযুগের বশে বা বিদেশের মাটিতে পা দিতে হবে – এই কারণে যাতে কেউ জার্মানিতে বা অন্য দেশে না আসে , সেই অনুরোধ করবো। দেশে থাকতে মনে করলাম – দেশে কোনো পড়ালেখাই হবেনা, তাই ২-৩ বছর দেশে যা পড়ছি তা জলাঞ্জলি দিয়ে, বিদেশে গিয়ে হেব্বি পড়ালেখা করে দেশোদ্ধার করে ফেলবো – এই চিন্তা করাটা একটু বাড়াবাড়ী রকম রিস্কি হয়ে যায়। এখানে যারা জার্মান ভাষায় পড়াশোনা করতে চায় – তাদেরকে মনে রাখতে হবে যে বিদেশি একটা ভাষায় পড়াটা আয়ত্ত করা, একই সময়ে নিজের খরচ যোগাড় করা, পরে সেই ভিন্নভাষায় নিজের লব্ধজ্ঞানটাকে সেদেশি পরীক্ষকদের কাছে গ্রহণযোগ্য করে আন্সার করে, এবং সেই ভাষী ও সেদেশি স্টুডেন্টদের সাথে টেক্কা দেয়া – অনেক অনেক কঠিন একটা ব্যাপার। আর চোখের সামনে এমন অনেক উদাহরণ অনেক আছে – যারা এখানে পড়ালেখা করতে এসে পাকাপাকিভাবে শ্রমিক বনে গেছে। এমন অনাকাংখিত ঘটনা কোনোমতেই দেশের জন্যে বা ভুক্তভোগী ও তার পরিবারের কাছে ভালো কিছু নয়। তাই যারাই এখানে আসতে চান তাদেরকে বলবো একটু ভালোভাবে খোঁজখবর নিয়ে আপনার ডিসিশন নিন, কয়ক মূহূর্তের আলস্য বা উচ্চাকাংখার কুফল যাতে সারাজীবন বয়ে বেড়াতে না হয়।

সর্বোপরি যে কোনো এজেন্সী থেকে সাবধাণ!!! এজেন্সীগুলা হইলো ফার্মগেট-গুলিস্তান মোড়ে পাওয়া সর্বরোগের ওষুধ মলমের মত- শুধু বড়বড় কথা দিয়ে এডভের্টাইজিং আছে, লাগাইলে কাজ হবে হচ্ছে মনে হবে কিন্তু আসলে টাকাটা শুধু পানিতে ফেলা ছাড়া কিছুইনা। উপরের স্টেপগুলা তারা ফলো করবে আপনার হয়ে, কোনো সিউরিটি পাবেন্না, না হইলে বলবে আপনার যোগ্যতার অভাবে হলোনা- মাঝখান দিয়ে ভালো একটা এমাউন্ট আপনার কাছ থেকে খসাবে। আমাকে একজন কিছুদিন আগে বললেন তাকে নাকি এজেন্সী থেকে বলছে ব্লকড একাউন্টের টাকাটা তারা ব্যবস্থা করে দিবে, এছাড়া বাকি খরচপাতি মিলে সব প্রসেসিং-এ ৫ লাখ টাকা লাগবে। সো বি কেয়ারফুল!
আরো ডিটেইলস জানতে নিচের সাইটগুলো বেশ হেল্পফুল-
http://www.dw-world.de/dw/0,,13795,00.html

Jamal Uddin Adnan
Munich, Germany

বুধবার, ২১ আগস্ট, ২০১৩

===বিয়েতে অসামঞ্জস্যপূর্ণ রক্তের গ্রুপ===


পাত্র: A = পাত্রী :O&B
পাত্র: B = পাত্রী O&A
পাত্র: AB = পাত্রী:O,A& B
পাত্র: Rh+ve = পাত্রী:Rh-ve
.
.
====
বিয়েতে সামঞ্জস্যপূর্ণ রক্তের গ্রুপ===
পাত্র: A = পাত্রী:A&AB
পাত্র: B = পাত্রী:B & AB
পাত্র: O = পাত্রী:O,A,B & AB
পাত্র: AB = পাত্রী:AB
পাত্র: Rh+ve = পাত্রী:Rh+ve
পাত্র: Rh-ve = পাত্রী:Rh+ve & Rh-ve
.
.
===
পজিটিভ এবং নেগেটিভঃ সমস্যা কোথায়?===
রক্তের গ্রুপের পজিটিভ বা নেগেটিভ বলতেবুঝায় লোহিত রক্তকণিকার গায়ে Rh এন্টিজেনের উপস্থিতি বা অনুপস্থিতি। পাত্রপাত্রী পারস্পরিক বিপরীত ধরনের (অসামঞ্জস্যপূর্ ণ) এন্টিজেনের হলে ভ্রূণ অথবা নবজাতকে এন্টিজেন- এন্টিবডির মধ্যকার প্রতিক্রিয়ায় erythroblastosi s fetalis নামক রোগ হয় যাতে ভ্রূণ অথবা নবজাতকে অস্বাভাবিক রক্তশূন্যতা ও জন্ডিস দেখা দেয়। এমনকিপরিস্থিতি আরওখারাপ হলে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে মৃত শিশুর জন্ম হতে পারে।
***
এখানে পাত্রের রক্তের গ্রুপই মুখ্য ভূমিকা পালন করে। পাত্র পজিটিভ গ্রুপের হলে তাকে অবশ্যই পজিটিভ গ্রুপের কাউকে নির্বাচন করতে হবে ( নেগেটিভ ভুলেও নির্বাচন করতে যাবেন না)। আর পাত্র নেগেটিভ গ্রুপের হলে পাত্রী নির্বাচনে পজিটিভ বা নেগেটিভ তেমন কোন সমস্যা নেই।
erythroblastosi s fetalis-
এ আক্রান্ত নবজাতকের বিনিময় পরিসঞ্চালনের (exchange transfusion) প্রয়োজন হতে পারে। এতে শরীরের সম্পূর্ণ রক্ত ধীরে ধীরে নির্দিষ্ট গ্রুপের রক্ত দ্বারা প্রতিস্থাপন করা হয়; নিয়মিত বিভিন্ন রক্তকণিকার অনুপাত, শতকরা হার এবং পরিমাণ পর্যবেক্ষণ করা হয়; বিলিরুবিনের পরিমাণ দেখা হয়- অতিরিক্ত বিলিরুবিন মস্তিস্কের মারাত্মক ক্ষতি সাধন করে থাকে এবং বুকের দুধ খাওয়াতে চেষ্টা করলে নবজাতকের তেমন কোন সাড়া পাওয়া যায়না।
***
প্রথম গর্ভধারণে এই সমস্যা এত প্রকট আকারে দেখা না দিলেও পরবর্তী গর্ভধারণে কিন্তু সমস্যা ক্রমশ বাড়তেথাকবে।
***
গর্ভাবস্থায় রক্ত পরিসঞ্চালনের মাধ্যমে এই সমস্যার উত্তরণ সম্ভব ( বিষয়টি জটিল এবং ঝুঁকিপূর্ণও বটে )।
***
গর্ভধারণের ২৮তম সপ্তাহে এবং সন্তান প্রসবের ৭২ ঘণ্টার মধ্যে Rh0(D) immune globulin নিয়ে erythroblastosi s fetalis প্রতিরোধ সম্ভব।
***
জেনে রাখুন, সরাসরি কুম্ব টেস্টের মাধ্যমে এই রোগ নির্ণয় করা যায়।
.
.
===A, B, AB
নাকি O===
AB
গ্রুপের পাত্রী সব গ্রুপের পাত্রকেএবং O গ্রুপের পাত্র অন্য সব গ্রুপের পাত্রীকে নির্বাচন করতে পারেন। মনে রাখবেন, erythroblastosi s fetalis হয় নেগেটিভ বা পজেটিভের জন্য; A, B, AB কিংবা O-এর জন্য নয়। পাত্রপাত্রী নির্বাচনে A, B, AB কিংবা O-এর প্রতি অসতর্কতা থেকে নবজাতকে বিভিন্ন ধরনের এলার্জি, নিম্ন রক্তচাপ, কিডনি অকার্যকর এমনকি মৃত্যুও হতে পারে।
.
.
.
.
আমরা রক্তের গ্রুপ নির্ধারনের ক্ষেত্রে দুইটি জিনিস দেখে থাকি একটি এবিও এবং অপরটি আরএইচ ফ্যাক্টর (পজেটিভিটি নেগেটিভিটি নির্ধারনের জন্য)। এখন মূল বিষয়টির দিকে আসা যাক। একটি রক্তের আরএইচ পজিটিভ পুরুষের সঙ্গে আরএইচ নেগেটিভ মহিলার বিয়ে হলে মূলত সমস্যার সৃষ্টি হয়ে থাকে। পজেটিভ পূরুষের সঙ্গে নেগেটিভ রক্তধারী কোন মহিলার মিলনে জন্ম নেয়া শিশু পজেটিভ রক্তধারী অথবা নেগেটিভ রক্তধারী হতে পারে। নেগেটিভ রক্তধারী শিশু সমস্যার মুখোমুখী না হলেও পজেটিভ রক্তধারী শিশুর ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়। কারণ মায়ের কাছ থেকে প্রাপ্ত নেগেটিভ রক্ত শিশুর পজেটিভ গ্রুপের সঙ্গে মিশে যায় না বরং অধঃক্ষিপ্ত হয়। এতে করে মৃত শিশুর জন্ম হয় অথবা জন্মের সঙ্গে সঙ্গে মারাত্মক রক্তশূন্যতায় শিশু মারা যায়। এজন্য বিয়ের আগে থেকে পাত্র-পাত্রীর রক্ত পরীক্ষা করিয়ে নিশ্চিত হতে হবে তাদের রক্তের গ্রুপ কোনটা। তবে নেগেটিভ রক্তধারী মহিলাদেরহতাশ করছি না। কারণ আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এ সমস্যা দূরীকরনে গর্ভধারণের সময় আরইচ ইমিইনো সিরাম ব্যবহার করা হয়।