বুধবার, ২৮ আগস্ট, ২০১৩

অনলাইনে জিডি করবেন যে ভাবে!


:::::::::::::::::::::::::::::::::::

পোস্টটি পড়ার পর অবশ্যই শেয়ার করবেন।

ডায়েরি (জিডি) করতে এখন আর থানায় গিয়ে আবেদনপত্র লিখতে হবে না। ঘরে বসে অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করে আপনি নিজেই করতে পারেন সাধারণ ডায়েরি। আপনার দলিল, সার্টিফিকেট, পরিচয়পত্র ইত্যাদি হারানো, চুরি, ছিনতাই সংক্রান্ত তথ্য জানিয়ে বাসায় বসেই নিরাপদে অনলাইনে জিডি করতে পারেন । শুরুতে শুধু ঢাকা মেট্রোপলিটনের সব থানার আওতায় বসবাসকারীরা এ সুযোগ পাচ্ছেন। পাসপোর্ট, ব্যাংকের চেক বই, সার্টিফিকেটসহ কোনো গুরুত্বপূর্ণ দলিল হারিয়ে গেলে অনলাইনে সাধারণ ডায়েরি করা যাবে। এ ছাড়া বখাটে, মাদকসেবী বা অপরাধীদের আড্ডাস্থল বা অন্য কোনো অবৈধ সমাবেশ সম্পর্কিত অভিযোগ অনলাইনে করার সুযোগ রয়েছে।

যেভাবে জিডি করবেন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইটhttp://www.dmp.gov.bd/ ঠিকানায় প্রবেশের পর প্রধান পৃষ্ঠার ব্যানারের নিচেই দেখতে পাবেন Citizen Help Request নামের একটি ট্যাব। এই ট্যাবে ক্লিক করলে চলে আসবে আলাদা একটি পাতা। পাতার শুরুতেই অনলাইনে সাধারণ ডায়েরি নিয়ে কিছু বর্ণনা দেওয়া হয়েছে। নিচের অংশে রয়েছে তথ্য দেওয়ার তালিকা। এই তালিকা থেকে আপনি যে ধরনের সাধারণ ডায়েরি করতে চান তা নির্বাচন করুন। নির্বাচনের মাধ্যমে পরবর্তী পাতায় আপনি পাবেন ডায়েরি করার ফরম। ফরম পূরণের শুরুতে আপনি যে থানায় ডায়েরিটি করবেন তা নির্বাচন করতে হবে। এরপর আপনার নাম, ঠিকানাসহ সংশ্লিষ্ট তথ্যাবলি পূরণ করে Submit বাটনটি ক্লিক করলেই সংশ্লিষ্ট থানায় পৌঁছে যাবে আপনার তথ্য। স্বয়ংক্রিয়ভাবে আপনি একটি শনাক্তকরণ নম্বর ও থানা থেকে কবে ডায়েরি সংক্রান্ত সত্যায়িত কাগজটি সংগ্রহ করবেন তার সময় জানতে পারবেন। নম্বরটি সংরক্ষণ করুন। কারণ থানা থেকে আপনার সাধারণ ডায়েরির সত্যায়িত কপিটি সংগ্রহ করতে পরে নম্বরটির প্রয়োজন পড়বে।

তথ্য ও পরামর্শ
অনলাইনে সাধারণ ডায়েরি সংক্রান্ত যেকোনো পরামর্শ ও তথ্যের জন্য bangladesh@police.gov.bd ঠিকানায় মেইল পাঠাতে পারেন। অথবা ফ্যাক্স করতে পারেন ০২-৯৫৫৮৮১৮ নম্বরে।

বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৩

ওয়াইফাই কি?

ওয়াইফাই কি?

ওয়াইফাই হচ্ছে এমন একটি টেকনোলজি যার মাধ্যমে যেকোনো ইলেকট্রনিক ডিভাইসের সাথে বিনা তারেই ডাটা এক্সচেঞ্জ করা যাবে, এক্ষেত্রে হাই স্পিড ইন্টারনেট কানেকশনসহ একটি কম্পিউটার থাকা বাঞ্ছনীয়। ইন্টারনেট ব্যবহার করেন অথচ Wifi এর নাম শুনেন নি, ব্যবহার করেন নি এমন মানুষ খুঁজে পাওয়া দায়। দ্য  Wifi এলিয়েন্স এর মত অনুযায়ী ওয়াইফাই হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক (WLan) যা ইন্সটিটিউট অব ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স এর ৮০২.১১ স্ট্যান্ডার্ড এর উপর ভিত্তি করে হয়েছে। বহুল প্রচলিত ওয়াই-ফাই শব্দটি হচ্ছে ইংরেজি WLan (ওয়েভল্যান) এর সমার্থক শব্দ।
ওয়াই-ফাই
স্মার্টফোন, ট্যাবলেট, কম্পিউটার, ল্যাপটপ সহ যেসব প্রযুক্তি পণ্যগুলো ওয়াইফাই ব্যবহার করতে পারে তা কোন নির্দিষ্ট রিসোর্স যা থেকে ওয়্যারলেস ভাবে ডাটা প্রেরণ করা হবে বা গ্রহণ করা হবে তার সাথে সংযুক্ত হতে পারে। সাধারণত ওয়াইফাই ব্যবহার করা হয় ইন্টারনেট কানেকশন শেয়ার করার লক্ষেই।
কম বেশি সবাই ওয়াইফাই এর সাথে পরিচিত। বর্তমান সময়ে বাজারে আসা সব ল্যাপটপেই ওয়াইফাই সুবিধা পাওয়া যাবে, তাছাড়া প্রায় সবগুলো স্মার্টফোনই এখন ওয়াইফাই সমৃদ্ধ। আর আশার কথা হলো অন্যান্য দেশের মতো বাংলাদেশের মানুষ প্রযুক্তির দিকে ঝুঁকছে খুবই দ্রুত, দেশের সুপার মলগুলোতে, বিশ্ববিদ্যালয়, অফিস সহ নানা জায়গায় এখন ওয়াইফাই সুবিধা দেওয়া হয়ে থাকে। চলতে ফিরতে বিনামূল্যে ভালো স্পিডের ইন্টারনেট ব্যবহারের জন্যে ওয়াইফাই সবার কাছেই বেশ জনপ্রিয়।

ওয়াই-ফাই এর ইতিহাসঃ

১৯৯০ সালের পরবর্তী সময়গুলো তারবিহীন তথা ওয়্যারলেস নেটওয়ার্কিং এর পথচলা শুরু হয়। যদিও এর সূত্রপাত কাল হিসেবে ধরা যায় ১৮০০ এর পরবর্তী সময়গুলোকে। প্রখ্যাত জোতির্বিজ্ঞানী এবং সঙ্গীতশিল্পী স্যার উইলিয়াম হার্শেল (১৭৩৮-১৮২২) ইনফ্রারেড লাইটের (অবলোহিত আলো) অস্তিত্ব আবিষ্কার করেন যা মানুষ খালি চোখে দেখতে পারেনা। ইনফ্রারেড লাইটের আবিষ্কার পরবর্তীতে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ থিয়োরি আবিষ্কারের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। জেমস ম্যাক্সওয়েল ছিলেন ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ থিয়োরির আবিষ্কারক, যদিও তার অধিকাংশ গবেষণা ছিলো মাইকেল ফ্যারাডে আর অ্যাম্পিয়ার এর গবেষণালব্ধ ফলাফলের উপর ভিত্তি করে। পরবর্তীতে হার্টয ম্যাক্সওয়েলের ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ থিয়োরির উপর গবেষণা করে প্রমাণ করেন যে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ আলোর বেগে চলাচল করতে পারে এবং সেই সাথে তা তথ্যও সাথে নিয়ে যেতে পারে।
অনেকের কাছে হয়তো এমন লাগতে পারে যে কথা বলতে শুরু করেছি ওয়াইফাই নিয়ে অথচ ইনফ্রারেড লাইট, ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ থিয়োরি ইত্যাদি নিয়ে হ-য-ব-র-ল কেন পাকাচ্ছি। আসলে ওয়াইফাইয়ের সাথে উপরের বিষয়গুলো যথেষ্ট সংস্পৃষ্টটা আছে। উপরের আবিষ্কারগুলোই ওয়াই-ফাই এর আবিষ্কারের পিছে চমৎকার ভূমিকা রেখেছে। এই আবিষ্কার গুলো যদি সম্ভব না হতো তাহলে হয়তো আমরা বর্তমানে যে ওয়াইফাই সুবিধা পাচ্ছি বিভিন্ন প্রযুক্তি পণ্যে সেটা হয়তো পাওয়া হতো না।
উপরের আবিষ্কারগুলো ওয়াইফাই এর আবিষ্কারে ভূমিকা রাখলেও ১৯৮৫ সালে এফ সি সি (ফেডারেল কমিউনিকেশনস কমিশন) এর একটি সিদ্ধান্ত না হয়ে হলে হয়তো ওয়াইফাই অনাবিষ্কৃতই থেকে যেতো। তারা বিভিন্ন রেডিও বর্ণালী উন্মুক্ত করে দেন। যার ফলশ্রুতিতে ওয়াইফাই এর আবিষ্কার তরান্বিত হয়। প্রথমে যে বিষয় নিয়ে বলা হলো সেগুলোর সাথে ওয়াইফাই এর যে সম্পর্কে সেটা এখন পরিষ্কার করা যাক। সাধারণ ল্যান এ ডাটা ট্রান্সফার করা হয় তারের মাধ্যমে। তো এই ব্যাপারটাকেই আবিষ্কারকরা ভাবলেন ঠিক অন্যভাবে। যেহেতু ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ ডাটা সহ চলাচল করতে পারে তাই যে ডাটা তারের মাধ্যমে প্রেরণ করা হয় সেটাকে বিনা তারে প্রেরণ করা গেলে প্রচলিত ধারণাটাই পালটিয়ে যাবে, আর হয়েছেও ঠিক তাই।
১৯৯১ সালে এ টি এন্ড টি কর্পোরেশনের সাথে এন সি আর কর্পোরেশন ৮০২.১১ আবিষ্কার করেন। ৮০২.১১ ই পরবর্তীতে ওয়াইফাই নামে পরিচিত হয়। শুনতে অবাক লাগলেও বিষয়টা সত্যি যে ১৯৯১ সালে আবিষ্কৃত হওয়ার পর ওয়াইফাই কে ওয়াইফাই বলা হতো না। ১৯৯৯ সালের আগস্টে ওয়াইফাই এলিয়েন্স ইন্টারব্র্যান্ড কর্পোরেশন নামে একটা ব্র্যান্ড কনসাল্টিং কোম্পানিকে “আই ত্রিপল ই ৮০২.১১বি ডিরেক্ট সিকোয়েন্স” এর বদলে অন্য কোন সুন্দর আকর্ষণীয় একটা নাম দেয়ার জন্যে ভাড়া করা হয়। তখন আই ত্রিপল ই ৮০২.১১বি ডিরেক্ট সিকোয়েন্স কে ওয়াইফাই নামকরণ করে ইন্টারব্র্যান্ড কর্পোরেশন আর সেই থেকেই ওয়াইফাই নামেই পরিচিত প্রাপ্ত হয়।
এ পোস্টে এতটুকুই, ওয়াইফাই নিয়ে ধারাবাহিক পোস্ট লেখা হবে, পাশাপাশি ভিডিও টিউটোরিয়াল ও থাকছে ভবিষ্যতে। আর লেখা সম্পর্কে সকলের মতামত আশা করছি, যেকোনো মতামত ও অভিযোগ সাদরে গৃহীত হবে।

যুগে যুগে যে আবিষ্কারগুলো কেড়ে নিয়েছে আবিষ্কারকদের প্রাণ !! না দেখলেই নয় !!

বিজ্ঞানীরা নিরন্তন গবেষণা করে চলেন নতুন কিছু আবিষ্কারের নেশায়। কেউ সফল হন,কেউ চেষ্টা করে যান। অনেকে ব্যর্থ হন। অনেকে আবার এতোটাই দুর্ভাগা যে নিজেদের আবিষ্কারই তাদের জন্য হয়ে দাঁড়ায় নিজেদের মৃত্যুর কারণ।

প্যারাসুটের আবিষ্কারক-

প্রাচীনকালে যখন মানুষের কাছে ওড়ার জন্য বিমান ছিল না তখন তাদের হয়তো পাখিদের ওড়া দেখে আফসোসই হতো। সেই আফসোস বা আক্ষেপ থেকে অনেকেই চেষ্টা করেছেন আকাশে ওড়ার। তবে একাধারে দর্জি, আবিষ্কারক ও প্যারাসুট তৈরির পথিকৃত ফ্র্যাঞ্জ রেইচেল্ট নামের এক ফরাসী ব্যক্তির মনে হয় ইচ্ছাটা একটু বেশিই ছিল। আগে থেকেই ওড়ার নেশায় পেয়ে বসা এই ভদ্রলোক ফরাসী কর্তৃপক্ষের কাছে বার বার অনুরোধ করেন তাকে যেন তার নির্মীত প্যারাসুট কতটকু কার্যকর তা আইফেল টাওয়ার থেকে পরীক্ষা করে দেখার অনুমতি দেয়া হয়। অনুমতি মিলেও গেল। ১৯১২ সালের ৪ ফেব্রুয়ারি সকাল সাতটায় ফ্র্যাঞ্জ তার দুই বন্ধুকে নিয়ে আইফেল টাওয়ারের কাছে এলেন। প্রথমে একটি ডামির সাহায্যে পরীক্ষা চালানো হলে সেটি সফল হয়। ফলে ফ্র্যাঞ্জ নিজেই সিদ্ধান্ত নেন নিজের নির্মীত প্যারাসুট নিয়ে আইফেল টাওয়ার থেকে লাফ দিবেন। বন্ধুরা অনেক অনুরোধ করলেন কিন্তু তিনি শুনলেন না। নিজের তৈরি প্যারাসুট নিয়ে ১৮৭ ফুট উচ্চতা থেকে লাফ দিলেন ফ্র্যাঞ্জ এবং মাটিতে আছড়ে পড়ে সাথে সাথে মারা যান।

বাইসাইকেলে মৃত্যু-

এবার শোনা যাক বোস্টনের সিলভেস্টার এইচ রোপারের কাহিনী। ১৮৬৩ সালে তিনি বানিয়েছিলেন বাষ্পচালিত বাইসাইকেল। ১৮৯৬ সালের জুন মাসের ১ তারিখ নিজের উদ্ভাবিত বাইসাইকেল নিয়ে ঘন্টায় ৪০ মাইল বেগে ছুটে চলছিলেন রোপার। হঠাৎ তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পড়ে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

প্রিন্টিং প্রেস হলো জীবনঘাতী-

মার্কিন নাগরিক উইলিয়াম বুলক উদ্ভাবন করেছিলেন ‘রোটারি প্রিন্টিং প্রেস” নামে ছাপাযন্ত্র। এর ফলে প্রকাশনা জগতে এক বিরাট পরিবর্তন আসে। ১৮৬৭ সালের ৩ এপ্রিল Philadelphia Public Ledge নামের এক পত্রিকার জন্য তিনি তার যন্ত্রটি বসাতে যান। হঠাৎ করেই কাজের সময় যন্ত্রের ভেতরে তার পা ঢুকে যায়। অপারেশনের মাধ্যমে দুমড়ে মুচড়ে যাওয়া পা কেটে ফেলার সময় ১২ এপ্রিল তিনি মারা যান।

এছাড়াও…

  • ফ্রেড ডুয়েজেনবার্গ তার নিজেরই তৈরি ‘ডুয়েজেনবার্গ’ গাড়ি দুর্ঘটনায় মারা যান।
  • অটো লিলিয়েনথাল নিজের আবিষ্কৃত গ্লাইডে উড়তে গিয়ে মাটিতে পড়ে মৃত্যুমুখে পতিত হন।
  • যুদ্ধের জন্য উপযোগী প্রথম দিকের সাবমেরিনগুলোর ডিজাইনার হোরান লাওসন হানলে মারা যান নিজের তৈরি সাবমেরিন ‘সিএসএস হানলে’ডুবির ঘটনায়।

প্রাচীন ইতিহাসেও এরকম ঘটনা কম নেই-

ওয়ান হু নামে ১৬শ শতকের একজন চীনা রাজকর্মচারীর ঘটনা। তার ইচ্ছা ছিল মহাশূন্যে যাবার। তিনি একটি চেয়ারে বসলেন যাতে লাগানো হয়েছিল ৪৭ টি রকেট বা হাওউই। রকেটগুলো বিস্ফোরিত হয় এবং বলা হয় ওয়ান হু কিংবা তার চেয়ার-কোনটিকেই আর দেখা যায় নি।

জার্মানিতে উচ্চশিক্ষার জন্যে এপ্লাই করার ধাপসমূহ

বাংলাদেশের অনেক স্টুডেন্টেরই স্বপ্ন থাকে উচ্চশিক্ষার জন্যে জার্মানিতে যাওয়ার। ছাত্রাবস্থায় আমারো ছিলো কিন্তু অনেক কনফিউশন আর হেল্পফুল কোনো গাইডলাইন না থাকায় অনেক বাধার সম্মুখীন হয়েছি। আমার মত যাতে কারো
এই কনফিউশনগুলো না হয় আর “মাস্টার্স-পিএইচডি এইসব হলো এলিট শ্রেণীর জন্যে” এই ভয়ে কেউ যাতে যোগ্যতা, ইচ্ছা থাকা সত্ত্বেও চেষ্টা করা থেকে বিরত না থাকে তার জন্যে আমি এই লেখাটা দিলাম।

১. যোগ্যতাঃ
আমিও মনে করতাম 3.00 এর উপর না থাকলে ভালো কোথাও হাইয়ার স্টাডি করা একটা দিবাস্বপ্ন। যার কারণে ছাত্রাবস্থায় আর পাশ করার পরে দেড় বছর কোনো চেষ্টাই করিনি। পরে একজন সিনিয়র আর ২-৩জন ফ্রেন্ডের কথায় সাহস করে শুরূ করলাম। আজপর্যন্ত অনেক ব্যাচমেট আর জুনিয়রএর সাথে কথা বলে দেখলাম, যাদের সিজি 3.00 এর নিচে তাদের ৯০%-ই মনে করে উচ্চশিক্ষা করার চেষ্টা করে লাভ নাই। আমার সিজি 2.86 + 1-1 এর Math-এ ২বার লগ, কপালজোরে যে ভার্সিটিতে পড়ার সুযোগ পাইছি তা খুব একটা খারাপ ভার্সিটি না। তবে যাই হোক, প্রবল ইচ্ছাশক্তি না থাকলে কেউ মুখে তুলে খাওয়াই দিবেনা-এইটা মনে রাখাও ভালো। তাই সিজি খারাপ হলেও নিজেকে রিফাইন করে নিলে ইনশাআল্লাহ ভালো কিছু কপালে লেখা হবেই। একটা হতাশার ব্যাপার দেখলাম, আমাদের কনফিডেন্স লেভেল ভার্সিটিতে গিয়ে শূন্যের কাছাকাছি নেমে যায় (আমার কথা বলতেছি, অন্যদের কি হয় তা বলতে পারিনা, প্রশ্ন করলে স্যাররা ঝাড়ি দিতো আর বলতো – গাধা, এইটাও বুঝনা!!!)।
বিলিভ ইট অর নট- আমাদের ১০০% বাঙ্গালী স্টুডেন্টের মধ্যেই অনেক যোগ্যতা  আর অপার সম্ভাবনা আছে।

২.কোর্স সার্চঃ
পড়ার জন্য বিভিন্ন কোর্স খোঁজার জন্যে সরাসরি
লিঙ্কে গিয়ে লেভেল, ফিল্ড অফ স্টাডি, এন্ড এ সাবজেক্ট এই প্যারামিটারগুলো ঠিক করে দিলে নিচে সবুজ বক্সে এভেইলেবল প্রোগ্রামের সংখ্যা দেয়া থাকবে। হলুদ বক্সে শৌ প্রোগ্রামস-এ ক্লিক করলে সব সাব্জেক্টের নাম লিঙ্ক সহ দেখাবে। উচ্চশিক্ষা : কিভাবে বুঝবো এই কোর্স/ইউনিভারসিটি আমার জন্য ভাল?: http://bsaagweb.de/documents/search-courses-university-profiles-rankings/

Winter Term:[All sub. are available]
Enrollment: Sep-Oct & Application deadline: Feb-May
Summer Term:[All sub. are NOT available]
Enrollment: Feb-May & Application deadline: Sep-Oct

৩. কোর্স বাছাইঃ
জার্মানিতেই শুধু না, বাইরের যে কোনো দেশে পড়তে যাওয়ার আগে অবশ্যই দেখে নেয়া লাগে যেসব বিষয় সেগুলো হলো-

a)    সাবজেক্টঃ
উপরের লিঙ্ক থেকে প্রোগ্রাম সার্চ দিলে অনেক প্রোগ্রামই হয়ত আসবে, কিন্তু সব প্রোগ্রামইতো আর আমাদের পড়ার জন্যে উপযুক্ত না। যেমন- আমি যখন প্রোগ্রাম সার্চ করছিলাম তখন প্রিন্ট এন্ড মিডিয়া টেকনোলজি নামে একটা সাবজেক্টও আসছিলো, কিন্তু দেশে চাকরির কথা চিন্তা করি অথবা আরো উচ্চতর পড়ার কথাই চিন্তা করিনা কেন আমার কাছে মনে হয়েছিলো এইটা আমার পড়া উচিত হবেনা।

b)    ভাষাঃ
অনেক সাবজেক্ট আছে জার্মান ভাষায়, অনেকেরই হয়তো জার্মান ভাষার কোর্স করা থাকতে পারে, তবে আমার পরামর্শ জার্মান ভাষার সাবজেক্টগুলো আমাদের জন্য কঠিনই হবে। কারণ টিচারের লেকচার বুঝতে হবে ভিনদেশি ভাষায়, আবার পরীক্ষার খাতায় বুঝাতেও হবে সেই ভাষায়। মানে ডাবল পরিশ্রম। উপরের লিঙ্কে সার্চ করে যে কোনো প্রোগ্রাম পেজ-এ ঢুকলেই Course Language দেয়া থাকে।আমি যে লিঙ্কটা দিলাম তাতে সব ইংরেজী ভাষার কোর্স। কারো যদি ইচ্ছা হয় জার্মান ভাষায় পড়ার তাহলে https://www.daad.de/deutschland/studienangebote/international-programs/de/ এই লিঙ্কে গেলে জার্মান, ইংরেজী সব মাধ্যমের সাবজেক্ট একসাথে পাওয়া যাবে।

c)    Admission semester, etc.:
এই ব্যাপারটা কোনো কোনো ক্ষেত্রে দেয়া থাকে Winter Semester only অথবা Summer semester only বা Both semester দেয়া থাকে। এটা অবশ্যই খেয়াল করতে হবে। Beginning of program, Program duration এগুলোও লিঙ্কে দেয়া থাকে। আর Application deadline-তো অবশ্যই দেখা উচিত। Description of Content  – এই জিনিসটা হাল্কা দেখে নেয়া ভালো, ভিসার ক্ষেত্রে ইন্টারভিউতে এটা অবশ্যই কাজে লাগবে (যদি বাঙ্গালী ইন্টারভিউয়ার থাকে তাহলেতো এটা জানতেই হবে।) সাথে সাথে এর ঠিক নিচে Course Description (Read More)-এইটা পড়তে হবে, অন্ততপক্ষে কত ক্রেডিটের কোর্স তা জানার জন্যে।

d)    Cost, Fees, and Funding:
এইটা হলো পেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখার বিষয়। টিউশন ফি, এনরোলমেন্ট ফি অনেক ভার্সিটিতে লাগেনা, কোথাও আবার লাগে প্রতি সেমিস্টার ৫০০-৭০০ ইউরোর মত। তবে কিছু সাবজেক্ট, যেমন- এরোস্পেস, লাগে ২ বছরে ২০০০০ ইউরো+ ভ্যাট। Cost of Living ৮০০ইউরো দেয়া থাকলেও জার্মানিতে পড়ছেন এরকম সিনিয়ররা বলেছেন ৫০০ ইউরো অনেক যথেষ্ট। মিউনিখের মত বড় শহরগুলোতে খরচ একটু বেশি, তবে ৫০০র বেশি না। খরচের একটা ব্যবচ্ছেদ জানলাম মিউনিখের এক সিনিয়রের কাছ থেকে- খাওয়া ৬০+ হেলথ ইন্সুরেন্স ৮০+বাসা ভাড়া ৩০০+ বিবিধ ৩০। বেশি বেশি করে ধরেই বললাম এটা। অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগবে ট্রান্সপোর্টেশনের খরচ কই? এখানেই হলো টিউশন ফি-র মজা। টিউশন ফি অনেক ভার্সিটিতে নেয়া হয় স্টুডেন্ট ইউনিয়নের জন্যে, এরা আবার বাস-ট্রামের অথরিটির সাথে চুক্তি করে রাখে। স্টুডেন্টদের একটা কার্ড দেয়া হয়, এটা সাথে নিয়ে চললে ট্রান্সপোর্টেশন খরচ নাই। আবার ক্যান্টিনে ডিস্কাউন্টে খাওয়াও যাবে এই কার্ড দেখিয়ে। কিছু ভার্সিটি আবার কোনো টিউশন ফি না নিয়েই এই সুবিধাগুলো দেয়।
এখানে আবার ফান্ডিং নিয়েও তথ্য দেয়া থাকে, যেমন ইন্টার্নশীপ অপরচুনিটি, স্কলারশিপ ইত্যাদি।

e)    Required Entry Qualification Profile:
Ielts, Toefl লাগবে কিনা, কত লাগবে এইসব বিষয় নিয়ে আলোচনা করা হয় এ সেকশনে। মজার ব্যাপার হলো, আমরা চার বছর ইংলিশ মিডিয়ামেই পড়ি, এই জন্যে অনেক ভার্সিটিই Ielts, Toefl চায়না। এটা যদি আগে জানতাম তাহলে মিনিমাম ফোর্থ ইয়ারে থাকা অবস্থায়ই অনেকগুলা জার্মান ভার্সিটিতে এপ্লাই করতাম। তবে হাইর‍্যাঙ্কড ভার্সিটিগুলো চাইতে পারে, ইভেন Gre-ইও। আর সেইফ সাইডে থাকার জন্যে Ielts, Toefl, Gre করা থাকলে গ্রহণযোগ্যতাও বাড়ে, ভিসাতেও সুবিধা হয়। তবে এগুলা করার ভয়ে এপ্লাই করা থেকে বিরত থাকাটাও বোকামি।

অনেক ভার্সিটি আবার হয়তো ইন্টারভিউও নিতে পারে। যেমন আমার ক্ষেত্রে হইছিলো। কিন্তু আমি বলবো, ভয়ের কিছু নাই। নিজের লাইফে এপর্যন্ত যত ইন্টারভিউ দিছি, যার মধ্যে ৩ বার দিছি ফরেইনারদের কাছে- এই অভিজ্ঞতা আর অন্যদের কাছ থেকে শুনেই বলতেছি, এই ইন্টারভিউ একেবারে সোজা। যেটা পারিনা সেটা সরল স্বীকারোক্তি দিয়ে বলছি -পারিনা, কিন্তু শিখে নিবো। জার্মানির চাকরির ইন্টারভিউতে একজন বাঙ্গালী তার অভিজ্ঞতা লিখছে এভাবে- কর্মকর্তারা বললো “আমাদের কোম্পানি এই এই কাজ করে……” তারপরে জিজ্ঞেস করলো “আপনি আপনার জ্ঞান, মেধা দিয়ে কোম্পানির কিভাবে সাহায্য করতে পারবেন?” সুতরাং যারা বাংলাদেশে কোনো চাকরির ইন্টারভিউ বা ভার্সিটিতে সেন্ট্রাল ভাইভা দিছে তাদেরকে বলবো- চিয়ার আপ! হোয়াই ডেয়ার??!!

f)     শহর, ভার্সিটিঃ
Relevant additional information অংশটা দেখাটা জরুরি এই কারণে যে, ভার্সিটির অবস্থান (র‍্যাঙ্কিং), শহরের অবস্থা, থাকার ব্যবস্থা কেমন – এই ব্যাপারগুলা ক্লিয়ার করা যাবে।  বিশেষ করে শহর- অনেক শহরের ক্ষেত্রে লেখা থাকে “Only a little chance of parttime jobs”. সুতরাং সাবধাণে স্টেপ নিলে থাকা-খাওয়া-বাঁচা-মরা নিয়ে কোনো অনিশ্চয়তা থাকবেনা।

৪. এপ্লাই করাঃ
এই সবগুলো বিষয় মনমতো হলে পেজের উপরের দিকে ডানপাশে Contact বা Submit Application to থেকে এড্ড্রেস নিয়ে এপ্লাই করা শুরু করতে হবে। আমি সরাসরি Contact থেকে প্রফেসরের মেইল এড্ড্রেস নিয়ে মেইল করে নাম, ভার্সিটি থেকে পাশের সাল আর সাবজেক্ট লিখে বলছিলাম এই ভার্সিটিতে (ভার্সিটির নাম) এই কোর্সে (কোর্সের নাম) স্টাডি করতে ইচ্ছুক। আমার Ielts স্কোর, সিজিপিএ, থিসিসের সাবজেক্ট ইত্যাদি ইত্যাদি… অবিশ্বাস্য ব্যাপার হলো, ইন্সট্যান্ট জবাব দিয়ে তাঁরা বলে দেন কিভাবে কোথায় এপ্লাই করতে হবে। বেশিরভাগ ভার্সিটির অনলাইনে এপ্লাই করার সু্যোগ আছে। তবে যাই হোক, হার্ডকপি অবশ্যই পাঠাতে হবে (ব্যাতিক্রমও হতে পারে, তবে আমি ১০-১২টা ভার্সিটির প্রফেসর বা কোর্স কোওর্ডিনেটরের কাছে মেইল করছিলাম, সবাইই বলছিলো হার্ডকপি পাঠাতে)। আরেকটা ব্যাপার, ২০দিনের বেশি সময় হাতে থাকলে হার্ডকপি সরকারি ডাকেই পাঠানো ভালো, মাত্র ২০০টাকার মত খরচ হয়, সময় লাগে ৭-১৫দিন। আমি একেবারে ইলেভেন্থ আওয়ারে গিয়ে এপ্লাই শুরু করছিলাম, সময় হাতে পাইছিলাম ৪-৫ দিন।যার কারণে DHL ছাড়া কোনো উপায় ছিলোনা, প্রতিটা ভার্সিটিতে এপ্লাই করতে গেলে প্রচুর খরচ হবে এই টেনশনে আল্লাহর উপর ভরসা করে মাত্র একটা ভার্সিটিতেই হার্ডকপি পাঠাইছিলাম।

আর সার্টিফাইড ফটোকপি নিয়াও একটা কনফিউশন হয় কমনলি, কেউ বলে ট্রু কপি দিতে হবে আবার কেউ বলে নোটারাইজড কপিই এনাফ। এইটা একটু খোঁজখবর নিয়ে দেয়া ভালো। তবে আমার মনে হয় নোটারাইজড কপিই যথেষ্ঠ। জার্মান এম্বাসিতে গিয়ে ফ্রি এটেস্টেড করানো যায়, তবে হাতে ৭ দিন সময় নিয়ে সেটা করাটা ভালো।

এপ্লাই করা শেষ হলে এরপর হয়তো সর্বোচ্চ ২ মাস পর্যন্তও ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে, এই টাইমটা খুবই ডিপ্রেসিভ। সময় কাটানোর জন্যে যারা জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হয়নাই তারা আমার মতই Rosetta Stone – German Language Course সফটওয়ারটা ডাউনলোড করে ঘরে বসে জার্মান ভাষা প্র্যাকটিস করলে ভালো। টাকাও বাঁচবে, সময়ও কাটবে, কাজের কাজ কিছু একটা করাও হবে।

৫. ভিসা ও অন্যান্যঃ
ভার্সিটি থেকে অফার লেটার মেইলে আসার সাথে সাথে http://www.dhaka.diplo.de/Vertretung/dhaka/en/02/Einreise__Hauptbereich.html এখান থেকে টেলিফোন নাম্বার নিয়ে ভিসা এপয়েন্টমেন্ট নিয়ে ফেলতে হবে, যারা ঢাকায় থাকে তারা ফোন না করে সরাসরি এম্বাসিতে চলে যাওয়া উচিত (ফোন নং-এ কল করে এপয়ন্টমেন্ট নেয়ার কথা ওয়েবসাইটে থাকলেও এরা একটু ইরেস্পন্সিবল টাইপের। আমার সময় ফোনে ডেট দিছিলো একটা, পরে গিয়া দেখি তারা নাকি সেটা খাতায় তুলে নাই এজন্যে ঐদিন আমার ইন্টারভিউই হয়নাই। আমি বলছিলাম, আমাকে তাইলে ভিসা প্রক্রিয়া তাড়াতাড়ি করেন নাহলে ক্লাস মিস করবো। জবাবে অপিসার বললো ২-১ দিন ক্লাস মিস হইলে কিছু হবেনা!!!) আর অবশ্যই ৬-৭ সপ্তাহ সময় হাতে রেখে ভিসার জন্যে এপ্লাই করতে হবে।

সিমুল্ট্যনাসলি আরো একটা জিনিস করে রাখতে হবে। সেটা হলো ব্লকড একাউন্ট।http://www.dhaka.diplo.de/contentblob/1669296/Daten/1275757/Merkblaetter_Studentenvisa_Download.pdf

  • ব্লকড একাউন্ট নিয়া সবার মধ্যে একটা ভয় কাজ করে- অন্যদের কাছ থেকে শোনার পরে বলছি, এখান থেকে প্রয়োজন না হলে ১টাকাও তোলা লাগেনা, যদিনা কেউ জার্মানিতে গিয়ে কোনো কাজকাম না করে মাসে মাসে এখান থেকে টাকা তুলে খাওয়ার প্লান করে। এইটা জাস্ট একটা ভিসা ফরমালিটি। কমার্শিয়াল ব্যাঙ্ক অফ সিলন পিএলসি আর ইবিএল ব্যাঙ্কের এই ব্যাপারে বেশ নামডাক আছে।কমার্শিয়াল ব্যাঙ্ক থেকে আমাকে বলছে ভিসা হওয়ার পরপরই নাকি এটা তুলে ফেলা যায়। যাচাই করে দেখা হয়নাই এখনো আমার।তাই আমার কথার উপর ভরসা না করাই বুদ্বিমানের কাজ হবে। এই ব্যাপারটা নিয়ে ভালোভাবে খোঁজখবর নিয়ে রাখা ভালো, তবে বেশি ভয় পাওয়ারও কোনো মানে নাই।
  •  In Bavaria, Saxony Anhalt[also it varies from univ. to univ. and thus it is requested to all to get the info. directly from a student who is already studying in that univ. if it is possible to transfer money at once after extension of ur VISA to 1 year/2 years!] & also some other States, it is NOT POSSIBLE to withdraw all the money at onceas u can only withdraw around 650 Euro per month and most importantly u have to have a Block Account in Germany which u need not in other states like NRW, BW in Germany. In NRW, BW a Savings Account will do to have the Bank Statement. So it depends on the STATE u r going. Do ur math sharply.In additon to that: Dortmud, Paderborn are cities of NRW sate where u have to open a BLOCKED account in Germany to get the visa extension. So please ask a student of that univ. whether u need to open a blocked acc. or not if u have issues with that money. Thank u for ur understanding.
  • In addition to that: U will get only 3 months VISA from Bangladesh and there is a regulation that after getting it u have to send ur block money to ur German bank account so that u can extend ur VISA when u will reach Germany. After reaching urself in Germany and opening an account in a German Bank, ur nominee in Bangladesh can send the money to u in Germany. After extension of ur VISA in Germany[that is getting the Electronic Resident Permit for 1 or 2 years] some STATES do not mind if u send the money back to ur home, but some STATES have rules like u can only withdraw a limited amount of money for example: 650-750 Euro per month. So do ur math sharply!!: For more clarification, Read the 4th point of the 2nd page in the following link pdf: http://goo.gl/JwfWE]***

টাকাপয়সা রেডি থাকলে ব্লকড সার্টিফিকেট দিতে ১দিন মাত্র সময় লাগে ব্যাঙ্কের। এই ব্লকড সার্টিফিকেট আর উপরের পিডিএফ ফাইলের কথামতো সব সার্টিফিকেট (ইনক্লুডিং Registration Card, Admit Card of S.S.C & H.S.C), ফটোকপি (২ কপি লেখা থাকলেও আসলে ৩ কপি নিতে হবে) এবং ফরম ২ কপি http://www.dhaka.diplo.de/contentblob/494300/Daten/55423/Antrag_Familienzusammenfuehrung_Download.pdf ফিলাপ করে প্রিন্ট করে নিয়ে যেতে হবে ভিসা ইন্টারভিউয়ের দিন এম্বাসিতে। অনেকসময় নাকি এম্বাসি এগুলো আগেই জমা নেয়, তবে আমার সে সৌভাগ্য হয়নাই, ইন্টারভিউয়ের দিনই নিয়ে যেতে বলছিলো আমাকে।আর ভিসা ইন্টারভিউ খুব সহজ একটা ব্যাপার।

আমার একটা বদনাম আছে – আমি নাকি অতিমাত্রায় আশাবাদী মানুষ। আমি আশা করি – একসময় বাংলাদেশের স্টুডেন্টদের দখলে চলে যাবে হাইয়ার স্টাডি-র পুরা ফিল্ডটা, ইন্ডিয়ান আর চাইনিজদের হঠিয়ে। কিন্তু শুধুমাত্র হুযুগের বশে বা বিদেশের মাটিতে পা দিতে হবে – এই কারণে যাতে কেউ জার্মানিতে বা অন্য দেশে না আসে , সেই অনুরোধ করবো। দেশে থাকতে মনে করলাম – দেশে কোনো পড়ালেখাই হবেনা, তাই ২-৩ বছর দেশে যা পড়ছি তা জলাঞ্জলি দিয়ে, বিদেশে গিয়ে হেব্বি পড়ালেখা করে দেশোদ্ধার করে ফেলবো – এই চিন্তা করাটা একটু বাড়াবাড়ী রকম রিস্কি হয়ে যায়। এখানে যারা জার্মান ভাষায় পড়াশোনা করতে চায় – তাদেরকে মনে রাখতে হবে যে বিদেশি একটা ভাষায় পড়াটা আয়ত্ত করা, একই সময়ে নিজের খরচ যোগাড় করা, পরে সেই ভিন্নভাষায় নিজের লব্ধজ্ঞানটাকে সেদেশি পরীক্ষকদের কাছে গ্রহণযোগ্য করে আন্সার করে, এবং সেই ভাষী ও সেদেশি স্টুডেন্টদের সাথে টেক্কা দেয়া – অনেক অনেক কঠিন একটা ব্যাপার। আর চোখের সামনে এমন অনেক উদাহরণ অনেক আছে – যারা এখানে পড়ালেখা করতে এসে পাকাপাকিভাবে শ্রমিক বনে গেছে। এমন অনাকাংখিত ঘটনা কোনোমতেই দেশের জন্যে বা ভুক্তভোগী ও তার পরিবারের কাছে ভালো কিছু নয়। তাই যারাই এখানে আসতে চান তাদেরকে বলবো একটু ভালোভাবে খোঁজখবর নিয়ে আপনার ডিসিশন নিন, কয়ক মূহূর্তের আলস্য বা উচ্চাকাংখার কুফল যাতে সারাজীবন বয়ে বেড়াতে না হয়।

সর্বোপরি যে কোনো এজেন্সী থেকে সাবধাণ!!! এজেন্সীগুলা হইলো ফার্মগেট-গুলিস্তান মোড়ে পাওয়া সর্বরোগের ওষুধ মলমের মত- শুধু বড়বড় কথা দিয়ে এডভের্টাইজিং আছে, লাগাইলে কাজ হবে হচ্ছে মনে হবে কিন্তু আসলে টাকাটা শুধু পানিতে ফেলা ছাড়া কিছুইনা। উপরের স্টেপগুলা তারা ফলো করবে আপনার হয়ে, কোনো সিউরিটি পাবেন্না, না হইলে বলবে আপনার যোগ্যতার অভাবে হলোনা- মাঝখান দিয়ে ভালো একটা এমাউন্ট আপনার কাছ থেকে খসাবে। আমাকে একজন কিছুদিন আগে বললেন তাকে নাকি এজেন্সী থেকে বলছে ব্লকড একাউন্টের টাকাটা তারা ব্যবস্থা করে দিবে, এছাড়া বাকি খরচপাতি মিলে সব প্রসেসিং-এ ৫ লাখ টাকা লাগবে। সো বি কেয়ারফুল!
আরো ডিটেইলস জানতে নিচের সাইটগুলো বেশ হেল্পফুল-
http://www.dw-world.de/dw/0,,13795,00.html

Jamal Uddin Adnan
Munich, Germany

বুধবার, ২১ আগস্ট, ২০১৩

===বিয়েতে অসামঞ্জস্যপূর্ণ রক্তের গ্রুপ===


পাত্র: A = পাত্রী :O&B
পাত্র: B = পাত্রী O&A
পাত্র: AB = পাত্রী:O,A& B
পাত্র: Rh+ve = পাত্রী:Rh-ve
.
.
====
বিয়েতে সামঞ্জস্যপূর্ণ রক্তের গ্রুপ===
পাত্র: A = পাত্রী:A&AB
পাত্র: B = পাত্রী:B & AB
পাত্র: O = পাত্রী:O,A,B & AB
পাত্র: AB = পাত্রী:AB
পাত্র: Rh+ve = পাত্রী:Rh+ve
পাত্র: Rh-ve = পাত্রী:Rh+ve & Rh-ve
.
.
===
পজিটিভ এবং নেগেটিভঃ সমস্যা কোথায়?===
রক্তের গ্রুপের পজিটিভ বা নেগেটিভ বলতেবুঝায় লোহিত রক্তকণিকার গায়ে Rh এন্টিজেনের উপস্থিতি বা অনুপস্থিতি। পাত্রপাত্রী পারস্পরিক বিপরীত ধরনের (অসামঞ্জস্যপূর্ ণ) এন্টিজেনের হলে ভ্রূণ অথবা নবজাতকে এন্টিজেন- এন্টিবডির মধ্যকার প্রতিক্রিয়ায় erythroblastosi s fetalis নামক রোগ হয় যাতে ভ্রূণ অথবা নবজাতকে অস্বাভাবিক রক্তশূন্যতা ও জন্ডিস দেখা দেয়। এমনকিপরিস্থিতি আরওখারাপ হলে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে মৃত শিশুর জন্ম হতে পারে।
***
এখানে পাত্রের রক্তের গ্রুপই মুখ্য ভূমিকা পালন করে। পাত্র পজিটিভ গ্রুপের হলে তাকে অবশ্যই পজিটিভ গ্রুপের কাউকে নির্বাচন করতে হবে ( নেগেটিভ ভুলেও নির্বাচন করতে যাবেন না)। আর পাত্র নেগেটিভ গ্রুপের হলে পাত্রী নির্বাচনে পজিটিভ বা নেগেটিভ তেমন কোন সমস্যা নেই।
erythroblastosi s fetalis-
এ আক্রান্ত নবজাতকের বিনিময় পরিসঞ্চালনের (exchange transfusion) প্রয়োজন হতে পারে। এতে শরীরের সম্পূর্ণ রক্ত ধীরে ধীরে নির্দিষ্ট গ্রুপের রক্ত দ্বারা প্রতিস্থাপন করা হয়; নিয়মিত বিভিন্ন রক্তকণিকার অনুপাত, শতকরা হার এবং পরিমাণ পর্যবেক্ষণ করা হয়; বিলিরুবিনের পরিমাণ দেখা হয়- অতিরিক্ত বিলিরুবিন মস্তিস্কের মারাত্মক ক্ষতি সাধন করে থাকে এবং বুকের দুধ খাওয়াতে চেষ্টা করলে নবজাতকের তেমন কোন সাড়া পাওয়া যায়না।
***
প্রথম গর্ভধারণে এই সমস্যা এত প্রকট আকারে দেখা না দিলেও পরবর্তী গর্ভধারণে কিন্তু সমস্যা ক্রমশ বাড়তেথাকবে।
***
গর্ভাবস্থায় রক্ত পরিসঞ্চালনের মাধ্যমে এই সমস্যার উত্তরণ সম্ভব ( বিষয়টি জটিল এবং ঝুঁকিপূর্ণও বটে )।
***
গর্ভধারণের ২৮তম সপ্তাহে এবং সন্তান প্রসবের ৭২ ঘণ্টার মধ্যে Rh0(D) immune globulin নিয়ে erythroblastosi s fetalis প্রতিরোধ সম্ভব।
***
জেনে রাখুন, সরাসরি কুম্ব টেস্টের মাধ্যমে এই রোগ নির্ণয় করা যায়।
.
.
===A, B, AB
নাকি O===
AB
গ্রুপের পাত্রী সব গ্রুপের পাত্রকেএবং O গ্রুপের পাত্র অন্য সব গ্রুপের পাত্রীকে নির্বাচন করতে পারেন। মনে রাখবেন, erythroblastosi s fetalis হয় নেগেটিভ বা পজেটিভের জন্য; A, B, AB কিংবা O-এর জন্য নয়। পাত্রপাত্রী নির্বাচনে A, B, AB কিংবা O-এর প্রতি অসতর্কতা থেকে নবজাতকে বিভিন্ন ধরনের এলার্জি, নিম্ন রক্তচাপ, কিডনি অকার্যকর এমনকি মৃত্যুও হতে পারে।
.
.
.
.
আমরা রক্তের গ্রুপ নির্ধারনের ক্ষেত্রে দুইটি জিনিস দেখে থাকি একটি এবিও এবং অপরটি আরএইচ ফ্যাক্টর (পজেটিভিটি নেগেটিভিটি নির্ধারনের জন্য)। এখন মূল বিষয়টির দিকে আসা যাক। একটি রক্তের আরএইচ পজিটিভ পুরুষের সঙ্গে আরএইচ নেগেটিভ মহিলার বিয়ে হলে মূলত সমস্যার সৃষ্টি হয়ে থাকে। পজেটিভ পূরুষের সঙ্গে নেগেটিভ রক্তধারী কোন মহিলার মিলনে জন্ম নেয়া শিশু পজেটিভ রক্তধারী অথবা নেগেটিভ রক্তধারী হতে পারে। নেগেটিভ রক্তধারী শিশু সমস্যার মুখোমুখী না হলেও পজেটিভ রক্তধারী শিশুর ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়। কারণ মায়ের কাছ থেকে প্রাপ্ত নেগেটিভ রক্ত শিশুর পজেটিভ গ্রুপের সঙ্গে মিশে যায় না বরং অধঃক্ষিপ্ত হয়। এতে করে মৃত শিশুর জন্ম হয় অথবা জন্মের সঙ্গে সঙ্গে মারাত্মক রক্তশূন্যতায় শিশু মারা যায়। এজন্য বিয়ের আগে থেকে পাত্র-পাত্রীর রক্ত পরীক্ষা করিয়ে নিশ্চিত হতে হবে তাদের রক্তের গ্রুপ কোনটা। তবে নেগেটিভ রক্তধারী মহিলাদেরহতাশ করছি না। কারণ আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এ সমস্যা দূরীকরনে গর্ভধারণের সময় আরইচ ইমিইনো সিরাম ব্যবহার করা হয়।

জেনে নিন -


# পৃথিবীর স্বর্গ বলা হয় - কাশ্মীরকে।
# স্বর্ণ নগরী বলা হয় - জোহান্সবার্গকে।
# আগুনের দ্বীপ বলা হয় - আইসল্যান্ডকে।
# বিশ্বের রুটির ঝুরি হিসেবে পরিচিত - উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চলকে।
# চিরশান্ত দেশ বলা হয় - কোরিয়াকে।
# ' সমুদ্রের বধূ ' বলা হয় - গ্রেটব্রিটেনকে।
# চাদ হ্রদ অবস্তিতি আফ্রিকায়।
# এশিয়ার বৃহত্তম মরুভুমির নাম - গোবি।
# পৃথিবীর বৃহত্তম হীরক খনির নাম হলো - কিম্বার্লি।

ইউপিএস থেকে বাড়তি সুবিধা

কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ইউপিএস জরুরি একটি যন্ত্র। বারবার বিদ্যুৎ চলে গেলে কম্পিউটার সুরক্ষার ক্ষেত্রে ইউপিএস বেশ উপকারী। তবে ইচ্ছে করলে ইউপিএস থেকে বাড়তি সুবিধা পাওয়া সম্ভব। সাধারণত বিদ্যুৎ চলে গেলে একটি ইউপিএস ১৫ থেকে ২০ মিনিট (ভোল্ট অনুসারে) বিদ্যুৎ সরবরাহ করতে পারে। কিন্তু এ সময়ের মধ্যে কোনো কাজ শেষ করতে কিংবা সংরক্ষণ (সেভ) করতে না পারলে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের হাইবারনেট-সুবিধা সহজে রক্ষা করবে। এ জন্য প্রথমে কম্পিউটারকে হাইবারনেট করতে হবে। হাইবারনেট করতে প্রথমে ডেস্কটপে মাউসের ডান বাটন ক্লিক করে Properties-এ গিয়ে Screen Saver Select করে Power-এ ক্লিক করুন। এবার Hibernate select করে Enable Hibernatc-এ টিকচিহ্ন দিয়ে OK দিন। আবার Power বাটনে ক্লিক করে Advanced Select-এ ক্লিক করুন। এখন When I press the sleep button-এ Hibernate select করে OK দিন। যাঁদের কি-বোর্ডে স্লিপ বোতাম নেই, তাঁরা When I press the power button-এ Hibernate select করুন। এখন হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে Sleep বোতাম চাপুন। কি-বোর্ডে এ বোতামটি না থাকলে Power বোতামটি চাপুন। খেয়াল করলে দেখা যাবে, কম্পিউটার হাইবারনেটে চলে গেছে। এমন অবস্থায় কম বিদ্যুৎ খরচের মাধ্যমে কম্পিউটার চালু থাকবে।

ইন্টারভিউ দিতে যাচ্ছেন? দেখুনতো এই বিষয়গুলো অনুযায়ী নিজেকে তৈরী করে নিয়েছেন কিনা।

ইন্টারভিউ দিতে যাচ্ছেন? দেখুনতো এই বিষয়গুলো অনুযায়ী নিজেকে তৈরী করে নিয়েছেন কিনা।
======================================
আমরা প্রায়ই কোথাও না কোথাও চাকরীর ইন্টারভউ দিয়ে থাকি। কিন্তু চাকরীর ইন্টারভিউ দেয়ার আগে যেই বিষয়গুলো আমাদের আতি গুরুত্ব সহকারে পর্যালোচনা করা উচিত তা করতেই ভুলে যাই। তাই আপনাদের আমি এমন কিছু টিপ্স দিচ্ছি যা আপনাদের চাকুরী পেতে আনেক সাহায্য করবে।

১) প্রথমেই ইন্টারভিউ এর দিনটাকে মনে করবেন show-off এর দিন। নিজের পোশাক পরিচ্ছদ এর মধ্যে একজন প্রফেশনাল এর লুক নিয়ে আসার যথাসাধ্য চেষ্টা করবেন। চাকচকা কালারের কোন জামা পরবেন না। পুরুষরা পরবেন হালকা কালারের শার্ট আর ডার্ক কালার এর পেন্ট। মেয়েরা পরবেন সেলোআর কামিজ, সাড়ি যতসম্ভব না পড়ার চেষ্টা করবেন। ফুল কটনের জামা এড়িয়ে চলবেন কারন কোথাও বসলে তাতে খুব সহজেই খুচ হয়ে যায় যা সহজে যেতে চায় না।

২) মানুষিক ভাবে নিজেকে পুরোপুরি ভাবে তৈরি করার জন্য সকালের গোসলটা আর ঠিকমত রাতের ঘুমটা খুবই প্রয়োজন। তাই এই দুই বিষয়ের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন।

৩) হালকা পারফিউম ব্যবহার করবেন, কড়া কোন পারফিউম ব্যবহার করবেন না।

৪) যেই কোম্পানিতে ইন্টাভউ দিতে যাচ্ছেন সেই কোম্পানির সম্পর্কে কিছু তথ্য জেনে নিন।

৫) ইন্টারভিউ স্থলে ১৫ মিনিট পূর্বে পৌছাবেন অবশ্যেই।

৬) নিজেকে সবার মধ্যে সেরা মনে করতে ভুলবেননা মোটেও কারন এটি আপনার মনের জোরকে আরও বৃদ্ধি করবে। যা আপনার জন্য আতি প্রয়োজনীয়।
৭) ইন্টারভিউ মার্জিত ভাবে শুরু করুন। আই কন্টাক এর দিকে খেয়াল রাখবেন। চোখে চোখে তাকিয়ে উত্তর দেয়ার চেষ্টা করবেন সব প্রশ্নের।
৮) আপনার সম্পর্কে যানতে চাইলে অবশ্যই আপনার আগের কাজের থেকে পাওয়া আপনার সব Achievement তুলে ধরবেন। মনে রাখবেন যেই জব এর জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই জবের সাথে যেই সমস্ত Achievement বেশি সামঞ্জস্য পূর্ণ তা তুলে ধরবেন।

৯) যদি আপনার কোন weakness এর কথা বলেন তাহলে অবশ্যই এটি কাটিয়ে উঠার জন্য আপনি যেই সব প্রচেষ্টা চালাচ্ছেন তা ও উল্লেখ করবেন।

১০) আপনার পড়াশোনার মুল বিষয়গুলো সম্পর্কে যেনে যাবেন।

১১) আপনার পড়াশোনার বিষয়বস্তুর কিছু উল্লেখযোগ্য কি ওয়াডস যেনে যাবেন, এটি আপনাকে আপনার মেধাবী ও সুখ্যবৃদ্ধিসম্পন্ন হওয়ার পরিচয় দিবে।

১২) সবসময় positive থাকার চেষ্টা করবেন, এবং কোন পলিটিকাল পার্টির প্রতি আপনার সমর্থন ঞ্জাপন করবেন না।

১৩) বার বার ঘড়ির দিকে তাকাবেন না যখন আপনি ওয়েটিং রুম এ থাকবেন তখন। আর যখন ইন্টারভিউ এ থাকবেন তখন ভুলেও তাকাবেন না।

১৪) যদি আপনি কোন প্রশ্নের উত্তর না জানেন তাহলে তা সরাসরি বলে দিবেন। এখানে ঐখানে তাকিয়ে সময় অপচর করবেন না।

১৫) বুদ্ধীমত্বার সাথে ইন্টরভিউ সমাপ্ত করবেন, আর এই চাকুরীর পজিসান এর প্রতি আর কোম্পানির প্রতি আপনার ইচ্ছা ঞ্জাপন করুন।

(আল্লাহর সাহায্য কামনা করতে ভুলবেন না)

রোগের শুরু যখন লিপস্টিকে !!

গুহাবাসী মানুষের সময় থেকেই নারীরা সেজেছে। রঙিন গাছ, লতা পাতা, নুড়ি পাথরের মালা, রঙিন মাটি সবই ছিল তাঁদের সাজার বক্সে। এখন আধুনিক এই যুগেও নারীরা সাজে। তবে সাজার উপাদান তেমন একটা বদলায়নি। হয়েছে শুধু তার পরিবর্তন – পরিবর্ধন আর পরিমার্জন। রঙিন মাটির বর্তমান রূপ হচ্ছে নারীর নিত্য ব্যবহার্য লিপস্টিক। এতোটাই নিত্য যে বেশ কিছু সমীক্ষায় দেখাচ্ছে যে দেশ –অঞ্চল ভেদেও গড়ে নারীরা দিনে ২০ বার লিপস্টিক লাগায়!

সাধারণত পুরুষেরা নারীর লিপস্টিক ব্যবহারে হইরই না করলেও ডাক্তারেরা হই রই করছেন সেই ২০০৭ সাল থেকে। ২০০৭ এ প্রথম লিপস্টিকের দূষণ টের পাওয়ার পর থেকে এর পিছে লেগেছেন ডাক্তার –গবেষণাকারীরা। নানান পরীক্ষায় লিপস্টিকে লেডের উপস্থিতির কথা এসেছে, যা মানব শরীরে প্রচলিত লেডের রোগ তৈরি করে। যদিও প্রসাধনী ইন্ডাস্ট্রি বারবার বলেছেন যে লেডের এই পরিমাণ খুবই নগণ্য এবং এর তেমন ভূমিকা নেই। তবে গবেষক ডঃ হ্যাঁমণ্ড এর নতুন পরীক্ষার ফলাফলে এসেছে আরও নতুন কিছু তথ্য। তিনি লিপস্টিকে ক্যাডমিয়াম, অ্যালুমিনিয়াম, টাইটেনিয়াম, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, কপার এবং নিকেলের অস্তিত্ব পেয়েছেন আট ধরনের লিপস্টিক ব্রান্ডের পণ্যের মাঝে। এদের মাঝে অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়ামের উপস্থিতি সর্বাধিক বেশী। এদের মাঝে শুধু অ্যালুমিনিয়ামই থাকে ৫০০০ পি পি এম, যেখানে লেড থাকে মাত্র .৩৫৯ পি পি এম।

গবেষকরা বলছেন যে লিপস্টিক ব্যবহারের খারাপ দিকটা একদিনেই চোখে পড়বে না। এর ফল মূলত সুদূরপ্রসারি। লিপস্টিক ব্যবহারের ফলে এই সব খনিজ পদার্থ সরাসরি মানব দেহে প্রবেশ করে মুখের মধ্যে, দীর্ঘদিন এভাবে থেকে শরীরে জমা হয়ে এই সব অতিরিক্ত খনিজের প্রভাব ফেলতে শুরু করে ধীরে ধীরে। একসময় এই সব খনিজ সম্পর্কিত রোগগুলো প্রকাশিত হতে শুরু করে কিন্তু সমাধান আর তেমন থাকে না। তাই দৈনিক ২০ বার ব্যবহার না করে বরং ধীরে ধীরে সরে আসুন না এই সব নকল থেকে। আয়নায় ভালভাবে চেয়ে দেখুন আপনি এমনিতেই বেশী আকর্ষণীয়, অনেক বেশী সুন্দর।

তথ্যসুত্র – নিউইয়র্ক টাইমস।