শনিবার, ২৬ এপ্রিল, ২০১৪

প্রাকৃতিক প্রতিকার

সন্ধ্যার পর থেকে মশার অত্যাচারে ঘরে থাকাই দায় হয়ে দাঁড়ায়, পিঁপড়ার যন্ত্রণায় কোনো খাবার শান্তি মতো রাখা যায় না আর তেলাপোকাগুলোর তো পুরো বাড়িতে রাজত্ব! কী করবেন?

মশা, মাছি, পিঁপড়া, তেলাপোকা এগুলো আসেলে আমাদের পরিবারের এক রকম সদস্যই হয়ে গেছে। কারণ এরাও বাড়িতে আমাদের সঙ্গে সারা বছরই বাস করে। তবে বছরের এই সময় তাদের আনাগোনা যেন একটু বেশিই হয়। যে বাড়িতে পোকামাকড়ের ঘরবসতি একবার তৈরি হয়ে যায়, তাদের যাওয়ার পথ তৈরি করতে বেশ বেগই পোহাতে হয়। ভুক্তভোগী মাত্রই এটা স্বীকার করবেন।  

তবে চিন্তার কোনো কারণ নেই, কীটপতঙ্গ নিয়ন্ত্রণে কিছু প্রাকৃতিক পদ্ধতি রয়েছে। যা ব্যবহারের মাধ্যমে খুব সহজেই আমরা প্রতিকার পেতে পারি এই উটক ঝামেলা থেকে। 

লেবুর রস
আমরা লেবুর রস নিয়মিত স্প্রে করলে পিঁপড়ার উপদ্রব কমে।  

দারচিনি ও লবঙ্গ  
দারচিনি ও লবঙ্গ  আপনার ঘরে যেমন সুন্দর গন্ধ ছড়াবে তেমনি দূর করবে পিঁপড়ার যন্ত্রণা। ঘরের বিভিন্ন স্থানে কয়েক টুকরো দারচিনি ও লবঙ্গ রেখে দিন। মিষ্টি খাবার আমাদের মতো পিঁপড়াদেরও অনেক পছন্দের খাবার। তাই চিনির পাত্রের প্রতি তাদের আগ্রহ অনেক বেশি, এটা সবাই জানি। এই সমস্যা থেকে মুক্তি পেতে কয়েকটি লবঙ্গ রাখুন। 

নিমপাতা বা কালোজিরা
আলমারিতে বা কাপড় রাখার স্থানে তোশকের নিচে শুকনো নিমপাতা বা কালোজিরা কাপড়ে বেঁধে রাখুন। নিমপাতা পানিতে দিয়ে ঘর মুছুন। পোকা-মাকড়ের উপদ্রব কমবে।

কর্পূর
মশা তাড়াবার একটা সহজ উপায় হল, কয়েক টুকরো কর্পূর আধকাপ পানিতে ভিজিয়ে খাটের নীচে রেখে দিন। 

ফুটন্ত পানি 
রান্না ঘরের বেসিনের পানির লাইন ওয়াশ রুমের লাইনগুলোতে ফুটন্ত পানি ঢালুন। 

ভিনেগার
ঘরের মেঝে পরিস্কার করার সময় পানিতে দুই টেবিল চামচ ভিনেগার মিশিয়ে নিন। 

স্যাভলন
ঘর থেকে মশা-মাছি দূর করতে স্যাভলন দিয়ে ঘর পরিষ্কার করুন।

পোকা থেকে রেহাই পেতে আরও যে কাজগুলো করতে হবে:

কাপড় মাঝেমধ্যে রোদে দিতে হবে। 
খাবার পোকার হাত থেকে রক্ষার জন্য খাবার টেবিল ও রান্নাঘরে চুলার ওপর কোনো লাইট দেয়া যাবে না।
প্রতিটি ঘরের কোনা অবশ্যই পরিষ্কার রাখতে হবে।
ঘরে আলো-বাতাস প্রবেশ করার ব্যবস্থা করতে হবে।

দীর্ঘায়ুর রহস্য উদ্ধার

বিজ্ঞানীরা দীর্ঘায়ুর রহস্য বের করতে কত ঘাম-ই না ঝরিয়েছেন। কিন্তু সফল হননি। তবে সম্প্রতি সে রহস্য ভেদ করেছেন তারা। বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন দীর্ঘায়ু হওয়ার নতুন দিশা। আর এর জন্য ধন্যবাদ জানিয়েছেন ১১৫ বছরে বৃদ্ধা হেনড্রিকজ ভন অ্যান্ডেল স্কিপারকে। ২০০৫ সালে মারা যান তিনি। কিন্তু তার দীর্ঘ আয়ুর রহস্য খোঁজার জন্য শরীর থেকে রক্ত সংগ্রহ করেছিলেন বিজ্ঞানীরা। দেখা গেছে, আমাদের কোষের বৃদ্ধির ক্ষমতার উপর নির্ভর করছে জীবনের আয়ু। আমরা জন্মাই প্রায় ২০ হাজার হেমাটোপোয়েটিক স্টেম কোষ নিয়ে। সেখান থেকে সৃষ্টি হয় রক্তের কোষ। প্রতি ২৫ থেকে ৫০ সপ্তাহের মধ্যে ভাগ হয়ে যায় নতুন দুই কোষেতে (daughter cells)। এই কোষেরা তৈরি করে বিভিন্ন ধরনের রক্ত কোষ। প্রায় তেরশ’ হেমাটোপোয়েটিক স্টেম কোষ (hematopoietic stem) হাড়ের মজ্জাতে তৈরি করে শ্বেতরক্ত কনিকা কোষ। এর পরিপ্রেক্ষিতে বিজ্ঞানীরা দেখেছেন, মৃত্যুর সময় ওই বৃদ্ধার রক্তে দুটি সক্রিয় স্টেম কোষের প্রতিনিয়ত ক্ষয় হয়। পরে কোষগুলো অকেজো হয়ে পড়ে। অন্যদিকে শ্বেত রক্ত কনিকার ক্রোমোজম খুব ছোটো হতে থাকে। এর ফলে ভদ্রমহিলার রক্ত কোষ ধীরে ধীরে বার্ধক্যের দিকে অগ্রসর হয়েছে। জিনম রিসার্চ (Genome Research) জানিয়েছে, মানুষের আয়ু নির্ভর করছে কতবার স্টেম কোষ ভাগ হচ্ছে তার উপর। গবেষক হেন হলস্টেজ মনে করেন, স্টেম কোষ (stem cell) হলো অমরত্বের চাবিকাঠি। তিনি জানিয়েছেন, মানুষ জন্মাবার পর থেকেই যদি স্টেম কোষগুলোকে সঠিকভাবে রক্ষা করা যায়, তাহলে আমরা বেশিদিন বাঁচতে পারব।