বুধবার, ৩১ জুলাই, ২০১৩

আমার ভালোবাসা -৪ (ছলনা)



ঘটনাটা আরও পাঁচ বছর আগের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম। হল এ থাকতাম না। মেস এ থাকতাম। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির কথা নতুন করে কিছু বলার নেই। আমার রুম মেট হিসেবে আসলো এক জুনিয়র। প্রথম বর্ষের ছাত্র। নাম তার সজীব। আমরা দুজন ই রুম টায় থাকতাম। যদিও ৪০০০ টাকা ভাড়ার ৩০০০ টাকা ,আবার মাঝে মাঝে পুরোটাই আমি দিতাম।

সজীবের গ্রামের বাড়ি ছিল রংপুর জেলায়। পোশাক-আশাক আর কথা বার্তা শুনে এটা বোঝাই যেত যে ও অনেক গরীব পরিবারের ছেলে। পরে আস্তে আস্তে জানলাম ওর বাবা পঙ্গু, মা বাড়ি বাড়ি কাজ করে( এই কথা গুলো আমি অনেক পরে জানতে পেরেছি)। আর আছে ৩ বোন। বড় বোনের বিয়ে হোয়ে গেছে। দুই বোন যথাক্রমে ক্লাস ৭,৯ এ পড়ে। পরিবারের এতো করুন অবস্থা বলে ওর প্রতি আমার খুব সমবেদনা ছিল। আমি ওকে কয়েকটা স্টুডেন্ট ও যোগাড় করে দিয়েছিলাম।আমি ছিলাম একটু সৌখিন প্রকিতির মানুষ। টাকা পয়সা খরচ করতে আমি ছিলাম পুরো  মাইকেল মধুশুধন। ট্যাব, আই ফোন, ল্যাপটপ, ডেক্সটপ, ডিজিটাল ক্যামেরা, ডি এসএল আর সব ই ছিল আমার রুম এ।মাঝে মাঝে খোলা অবস্থায় অনেক টাকাও টেবিলে পড়ে থাকতো। কিন্তু, কোন দিন ও হাত দেয় নি সজীব। বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম। তাই সজীব কে নিজের ছোট ভাই এর মতই স্নেহ করতাম।


ঢাকার রংরুপ দেখে সজীবের মধ্যে অনেক নতুন স্বপ্ন আর বাসনা জাগল। স্বপ্নের আকাশে ঘুড়ি উড়াতে লাগলো। আর, সেই ঘুড়িগুলো তো টাকায় মিলত। সজীব কয় দিন ধরেই একটু বেশি বেশি স্টুডেন্ট খুঁজতে শুরু করল। আমার কাছে আরও স্টুডেন্ট চাইল।মানে, ও বেশি টাকা ইনকাম করতে চাচ্ছিল।  আমি হয়তো ভাবলাম বেপারটা পারিবারিক। তাই আমি কিছু জিজ্ঞেস করিনি।
কিন্তু, ২-৩ মাস পর আমার ভুল ভাঙল যখন আমি ওর ১ টা ম্যাসেজ পড়েছিলাম। ও তখন গোসল করছিল। আর টেবিলের উপর রাখা মোবাইল টা অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছিল।নাম দেখে বুঝলাম, কোন মেয়ে। মেয়েটার নাম একটু আনকমন ছিল। আমি ভালো মত খেয়াল করিনি। মনে হয় “ আস্ফিকিয়া তনয়া” এই রকম কিছু একটা।যাই হোক। এই বয়সে সবাই একটু এরকম করবেই। এটাই স্বাভাবিক। আমিও কি কেমিস্ট্রি বিভাগের অপ্সরার পেছনে কম ঘুরেছিলাম? তাই, আমি এই বেপারে ওকে কিছু জিজ্ঞেস করিনি। মাঝে মাঝে সজীবের টেবিলে বিভিন্ন উপহার দেখা যেত যা সে তনয়ার জন্য কিনত। আমি বুঝলাম না, এই গ্রামের সাধা শিধে  ছেলেটা, যে কিনা  জীবনে মোবাইল দিয়ে কাওকে ফোন দিতে পারেনি, জানতো না ইন্টারনেট কি জিনিষ, শোনেনি বসুন্ধরার নাম, সেই ছেলেটি হটাত এতো বদলে গেল কীভাবে?

তনয়ার পেছনে সে অনেক টাকা খরচ করত। এবার আমি তাকে বেপারটা জিজ্ঞেস করলাম। তনয়া ওর সাথেই পড়ে। ওর কলেজ ছিল ভিকারুন্নেসা। একথা শুনে আমি একটু ভ্রু কুঁচকে বললাম; “তাই নাকি?”।
একবার সজীব আমাকে বলল যে, ও DSLR কিনবে। আমি বেপারটা শুনে খূব অবাক হলাম। ও বলল যে, ওর কাছে ৭০০০ টাকা কম আছে DSLR কেনার জন্য। আমার কাছে টাকাটা ধার চাইলো। আমি না করতে পারলাম না। ওকে বললাম, আমার থেকে পরের দিন টাকা নেওয়ার জন্য।
টাকা নিয়ে ও DSLR কিনল। মেয়েটিকে উপহার দিলো। তার দুইদিন পর দেখল মেয়েটা অন্য ছেলের সাথে ঘুরছে। মনের আবেগ ধরে রাখতে না পেরে মেয়েটির কাছে গেলো। মেয়েটি তখন তাকে বলল, “ আমি তোমাকে just friend হিসেবে দেখি। Nothing else.”।

আমি ভার্সিটি থেকে বিদায় নেই। কয়েক বছর পর এক Re-union এ যোগদান করি। হটাত সজীবের কিছু বন্ধুর সাথে দেখা। সজীবের কথা জিজ্ঞেস করতেই সবাই চুপসে গেল।
পরে তাদের একজন আমাকে সব খুলে বলল।

এর পর ও সজীব মেয়েটিকে ভুলতে পারেনি। মেয়েটিকে সে বার বার বোঝাতে চেয়েছে যে, সে তাকে অনেক ভালোবাসে। মেয়েটা সজীবকে কয়েকবার তার বন্ধু-বান্ধব দিয়ে মার ও খাইয়েছে। শেষ পর্যন্ত একদিন সবার সামনে তাকে থাপ্পড় দিয়েছে।

মনের কষ্ট সহ্য করতে না পেরে সজীব আত্মহত্যা করল।ভালোবাসার কাছে হার মেনে সজীব কেবল DSLR এর ছবি হয়েই রয়ে গেল।

আমি জানি, এখানে দোষটা সজীবের। তাঁর স্বপ্নের ঘুড়ি মহাকাশে পৌঁছে গিয়েছিল।তাই, তার এই পরিণতি হয়েছে। কিন্তু, যে তাকে এই স্বপ্ন দেখিয়েছিল তাঁর কি কিছুই করার ছিল না? তাঁর কি কোনই দোষ ছিল না? আমরা অনেক সময় অনেক জিনিষ বুঝেও না বোঝার ভান করি। ইচ্ছায় কিংবা অনিচ্ছায় অন্যকে আমাদের নিয়ে স্বপ্ন দেখতে দেই। এর পর এক মুহূর্তেই তার সকল স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দেই।

আবার কখনো কখনো এর মধ্যে থাকে শুধুই ছলনা।  
                                                                                                (A story by Dusto Nahid)



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন