আমার ভালবাসা-৩( ভালোবাসার বিষক্রিয়া)
দ্বিতীয় বর্ষের ছাত্র
ছিলাম। সেই, অনেক বছর আগের কথা। চুপচাপ সেই মেয়েটির সাথে Facebook এ পরিচয়। অনেক দিন চ্যাট
হয়। দুই বছর ধরে। মেয়েটি সিলেটে থাকতো। তাই, দেখা হয়নি এই দুই বছরের মধ্যে। কিন্তু,
ওর ভার্সিটি ঢাকায় ছিল। তাই, দুই বছর পর ওর সাথে দেখা হওয়ার সম্ভবনা জেগে উঠলো। চাচার বাসা ধানমণ্ডিতে। সেখানেই
উঠেছে। ঢাকা আশার পর ই প্রথম ওর সাথে ফোনে কথা হয়।
প্রথম প্রথম “পরীকে”
ফোন দিলে ও কোন কথা বলতো না। মাঝে মাঝে ও আমাকে ফোন দিত। কিন্তু, কিছু বলতো না। ২,৩
মিনিট পর ফোন কেটে দিত। শুধু মেসেজ দিত আর, চ্যাট করত। হয়তোবা, কথা বলতে লজ্জা পাচ্ছিলো।
পরে অবশ্য কারনটা জানতে
পারি। ও বলে যে, ওর কণ্ঠ নাকি সুন্দর না। পরে আস্তে আস্তে ফোনে কথা শুরু হল। আমাদের কথা বলার
কোন টপিক ছিল না। তাই, রাতে ৪-৬ ঘণ্টা করে কথা বলতাম । এর মধ্যে কথা হত ২-৩ ঘণ্টা। বাকী সময় দুজনই চুপ থাকতাম।
দুজনই শুধু বলতাম, “আর কি বলব। আর কি বলব।”তখন এমন মনে হত,
যে কিছু না বলেই ও আমাকে অনেক কিছু বলে ফেলত।
আমরা দুই মাস পর দেখা
করি। ধানমণ্ডিতে লেকের পাড়ে Nescafe এর সামনে ওকে প্রথম দেখি।
ক্লাস ফাঁকি দিয়ে এসেছিল মনে হয়। আমাকে বলেনি। সামনাসামনি প্রথম দিন তেমন কথা হয় নি।
দেড় ঘণ্টার মত ছিলাম। কথা হয়েছে ৫ মিনিট।
“ তুমি কেমন আছো?
-ভালো
তুমি?
-ভালো।”
১৮ বছর পর এই দুই লাইন
ই কেবল মনে পড়ছে। আমাদের দুজনের চোখে চোখ পরেনি সেদিন। ও নিচের দিকে তাকিয়ে ছিল আর,
খুব nervous ছিল। দেখে মনে হয় কি যেন অপরাধ করে ফেলেছে। আমি
nervous ছিলাম না। তবে, কি বলব কিছুই খুজে পাচ্ছিলাম না। অথচ, যাওয়ার সময় মনে মনে
কত কিছু ভেবে রেখেছিলাম। এটা বলব, ওটা বল্ব। কিন্তু, কিছুই বলা হল না। কিন্তু, ও চলে যাওয়ার পর আবার সব মনে পড়ে গেল। কে জানে ,হয়তোবা, ওর ও এমন হয়েছে।
তবে, এর পর ফোনে আমরা
অনেক কথা বলি। এবার, ৪ ঘণ্টা কথা মানে ৪ ঘণ্টাই। অনেক ঝগড়া করত ফোনে। কেবল বলতো, আমি
নাকি সারাদিন মেয়েদের পিছনে ঘুরি। অবশ্য, ওকে রাগানোর জন্য আমি অন্য মেয়েদের প্রশংসা
একটু বেশিই করতাম। ও সাথে সাথে ফোন কেটে দিত। আবার ফোন দিতাম। এভাবে, রাগ আর ঝগড়ার মধ্য দিয়ে কোন এক অজানা দুনিয়ার গহীনে দুজনই হারিয়ে
গেলাম। মাঝে মাঝে আমার এমন মনে হত যে, দুনিয়াতে ও আর আমি ছাড়া আর কোন কিছুই নেই।
আস্তে- আস্তে আমাদের
বেপারটা ওঁদের পরিবারের সবাই জেনে যায় ওর মোবাইল এ আমার মেসেজ দেখে। বাসা থেকে যা হওয়ার
কথা তাই হয়েছে। আমাকে ফোন দিয়ে ধমক দেওয়া হয়েছে। ও ভার্সিটি এর পর থেকে গাড়িতে করে
আসতো এবং সঙ্গে কেও একজন অবশই থাকতো। তবে, এবার নিজের মোবাইল না থাকলেও, ক্লাস থেকে
বান্ধবীদের ফোন দিয়ে কথা বলতে বাধা ছিল না। একদিন ও আমাকে পালিয়ে বিয়ে করতে বলে। ও
বাবা- মায়ের একমাত্র সন্তান ছিল। তাই, আমি ওর বাবা-মাকে কষ্ট দিয়ে ওকে নিজের করতে চাইনি।
আমার সাথে ওর হৃদয়ের সম্পর্ক হলেও বাবা-মায়ের সাথে তো রক্তের সম্পর্ক। আমি নিজের স্বার্থের
কথা চিন্তা করে ওর বাবা-মায়ের কথাই বেশি চিন্তা করতাম।
ও আমাকে বলতো , “তুমি
একদিন আমাকে হারাবা। তখন আর শত চেষ্টা করেও ফিরে পাবা না”
আমি বলতাম, “একটা চাকরী
পেলেই তোমার বাবা-মা বিয়েতে রাজি হবে”
কয়দিন থেকে ওর কোন খোঁজ
খবর পাচ্ছিলাম না। পরে ওর বান্ধবীর কাছ থেকে জানতে পারলাম যে ও সিলেট গিয়েছে।
হটাত একদিন এক অজানা
number থেকে একটা কল আসলো , “ আমার জন্য অপেক্ষা করো না।”
এর পর ফোনটা কেটে গেল। আমি callback করলাম। ততক্ষণে ফোনটি
বন্ধ হয়ে গেছে। আমি বুঝলাম, পরী হয়তোবা কোন বিপদে আছে। আমি ওর বান্ধবীদের ফোন দেই।
কারো কাছে ওর গ্রামের ঠিকানা নেই। আর, চাচার বাসায় ছিল তালা। তার মানে, হয়তোবা তারাও
সিলেট গিয়েছে। পরে, ওর ভার্সিটির পিয়নকে টাকা দিয়ে বলতে গেলে পায়ে ধরে ওর ঠিকানা সংগ্রহ
করি। ওর বান্ধবীরাও অনেক সাহায্য করেছিল।
সিলেটের উদ্দেশে আমার
যাত্রা শুরু। রাত দশটার ট্রেন। আমি নয়টা বাজেই স্টেশনে পোঁছে যাই। কিন্তু, সেদিন আর
ঘড়িতে মনে হয় দশটা বাজে না। মনে হয় আমি কয়েক যুগ অপেক্ষা করার পর ১০.১০ এর দিকে ট্রেন
ছাড়ল।
সিলেটে কখনো যাইনি। আমার
সাথে পরীর বান্ধবিও ছিল। আমরা ৮ টা বাজে সিলেটে পৌঁছাই। অনেক কষ্টে প্রায় ১০.৩০ এর দিকে ওদের বাড়ি খুজে
পাই। ঢুকতেই দেখালাম অনেক সুন্দর বিয়ের গেট। বুঝতে বাকী রইল না যে, পরীর বিয়ে হচ্ছে।
কিন্তু, তখন আমাকে দুনিয়ার কোন শক্তিই থামাতে পারবে না।বাড়িতে ঢুকতেই দেখি, অনেক মানুষ
ছিল এক জায়গায় জড় হয়ে। আর, সেই সাদা রঙের দালানের ভিতর থেকে আসছিলো কান্নার আওয়াজ।
কোন এক অজানা ভয় আমার
হৃদয়কে এক মুহূর্তে গ্রাস করে নিল। পরী ভালবাসার চমর মূল্য দিল। সায়ানাইডের বিষক্রিয়া
ওর দেহের সেসকল কোষগুলোকে নিষ্ক্রিয় করে দিয়েছে
যেগুলো আমাকে ভালোবাসতো। সাদা চেহারাটা কেমন যেন অচেনা কোন বর্ণ ধারন করল। অন্যরকম
সেই রঙ। হয়তোবা ঐ রঙ ছিল আমার প্রতি কষ্ট আর
ঘৃণার রঙ। আমি ভালোমতোই জানি, পরীর মৃত্যুর জন্য কেবল আমিই দায়ী। আমি কেন তাকে আগেই
মুক্ত করলাম না। আমার কল্পনার পরী এখন স্বর্গলোকের পরী হয়ে গিয়েছে। হয়তোবা, পরীর
কথামতো পালিয়ে বিয়ে করলে এই দিনটি দেখতে হত না।
জানেন, মুখে পরী কোন
দিন “I love u” বলেনি। তবে, মেসেজে লিখত। মুখে ভালবাসা স্বীকার
না করলেও ওর হৃদয়ের ঘরের প্রত্যেকটা কোনায় ছিল কেবল আমারই ছবি।
এতটা বছর কেটে গেলেও
পরী সর্বদা আমার হৃদয়ের সিংহাশনের একমাত্র রানী হয়েই রয়েছে। এক মুহূর্তের জন্য ও মনে
হয়নি পরী আমার সাথে নেই। পরীর মেসেজ, কথা, ছবি সবই আমার কাছে ছিল।
পরী আমার সাথে সব সময়
তর্ক করে বলতো, “ মেয়েদের সহ্য শক্তি অনেক বেশি। ছেলেদের এটা মোটেও নেই”
দেখ পরী, এত বছর পর ও
তোমাকে হারানোর বেদনা সহ্য করে আছি। তুমি, তো আমাকে হারানোর কষ্ট সহ্য করতে পারলে না।
অন্য ছেলেদের সহ্য শক্তি কেমন জানি না। তবে,
তোমার থেকে আমার সহ্য শক্তি অনেক বেশি। তুমি,
হেরে গিয়েছ।
পরীর সাথে কি কি কথা
বলতাম, সেগুলা চিন্তা করে আমি সবসময় মনে মনে হাসতাম। এখনো, পরীর কথা চিন্তা করে
হাসছি। কিন্তু, এখন পার্থক্য হল, হাসির সাথে আমার চোখের কোনে রয়েছে বিষাক্ত লোনা জল।
ভালো লাগলে জানাবেন...
উত্তরমুছুন